1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি ইসলামী একাডেমিতে এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অস্ত্রোপচার! বন্ধের নির্দেশের পরও ক্লিনিকে সিজার-অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, টাকার প্রস্তাবে ধামাচাপার চেষ্টা রামচন্দ্রপুর কেন্দ্রীয় গোরস্থানে ‘উঠান’-এর উদ্যোগে ২ শতাধিক সুপারি গাছ রোপণ রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা কারাগারে গোমস্তাপুরে পিস্তলের ম্যাগাজিন, গুলি ও বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার পুলিশের যৌথ অভিযান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! ধামইরহাটে ১৫ জন শিক্ষকের বিপরীতে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করল ১ জন ফেল করল ১৬, আর অংশগ্রহণ করেননি ১ জন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “

প্রবাসী কল্যাণ সেন্টারের কার্যক্রম সম্পর্কে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎ ।

মো. আরফান আলী ঠাকুরগাঁও প্রতিনিধি :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

 

মো. আরফান আলী ঠাকুরগাঁও প্রতিনিধি :
প্রবাসী কল্যাণ সেন্টার, ঠাকূরগাঁও-এর সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়সাল মঙ্গলবার ২৮ জুলাই ঠাকূরগাঁও-১ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর ঠাকুরগাঁওস্থ বাসভবনে তাদের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত ও সাক্ষাৎ করেণ

সাক্ষাৎকালে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আওতাধীন প্রবাসী কল্যাণ সেন্টার, ঠাকূরগাঁও-এর বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। এ সময় প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধী সন্তানদের ভাতা, প্রবাসে আহত, অসুস্থ ও আটক কর্মীদের দেশে প্রত্যাবর্তন, চিকিৎসা ও বীমা সহায়তা, প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীদের মরদেহ দেশে আনা ও দাফন কার্যক্রমে সহযোগিতা, পরিবারকে আর্থিক অনুদান, ক্ষতিপূরণ, জীবনবীমার অর্থ, বকেয়া বেতন এবং অন্যান্য সার্ভিস বেনিফিট আদায়ে সহায়তার বিষয়গুলো তুলে ধরা হয়।

এছাড়াও বিদেশফেরত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণ ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বাস্তবায়নাধীন RAISE (Reintegration of Returning Migrants) প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয়। প্রকল্পের আওতায় বিদেশফেরত কর্মীদের নিবন্ধন, কাউন্সেলিং, দক্ষতা সনদায়ন (RPL), কারিগরি ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণে রেফারেল, ঋণপ্রাপ্তিতে সহায়তা, নগদ প্রণোদনা প্রদান এবং পুনঃএকত্রীকরণমূলক বিভিন্ন সেবার বিষয় তুলে ধরা হয়। ঠাকূরগাঁও-১ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর- তাদের কাজের সমস্ত কর্মকান্ডের কথা শুনে সন্তুষ্ট পোষন করেণ।

এ সময় প্রবাসী কল্যাণ সেন্টার, ঠাকুরগাঁও-এর সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়সালের সঙ্গে স্টাফ সদস্য মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে মন্ত্রী প্রবাসী কল্যাণ সেন্টারের সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণে এ ধরনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট