1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি ইসলামী একাডেমিতে এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অস্ত্রোপচার! বন্ধের নির্দেশের পরও ক্লিনিকে সিজার-অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, টাকার প্রস্তাবে ধামাচাপার চেষ্টা রামচন্দ্রপুর কেন্দ্রীয় গোরস্থানে ‘উঠান’-এর উদ্যোগে ২ শতাধিক সুপারি গাছ রোপণ রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা কারাগারে গোমস্তাপুরে পিস্তলের ম্যাগাজিন, গুলি ও বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার পুলিশের যৌথ অভিযান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! ধামইরহাটে ১৫ জন শিক্ষকের বিপরীতে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করল ১ জন ফেল করল ১৬, আর অংশগ্রহণ করেননি ১ জন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “

রাণীশংকৈলে নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১২৬টি সেলাই মেশিন বিতরণ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

মো. আরফান আলী :
ঠাকূরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) প্রকল্পের আওতায় নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১২৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার এর সভাপতিত্বে ৪ আগস্ট সোমবার দুপূরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরনবী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. আর. বকুল মজুমদার, উপজেলা প্রকৌশলী আনিছুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাজাহান আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মমিন হোসেন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মুনিরা বিশ্বাস, সদস্য সচিব আনার কলি, পৌর মহিলা দলের আহ্বায়ক দিলরুবা,সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন ও উপকারভোগীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার ১২৬ জন দুঃস্থ ও অসচ্ছল নারীর মাঝে ১২৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সরকারের এ ধরণের জনকল্যাণমূলক উদ্যোগ দুঃস্থ ও অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট