1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি ইসলামী একাডেমিতে এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অস্ত্রোপচার! বন্ধের নির্দেশের পরও ক্লিনিকে সিজার-অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, টাকার প্রস্তাবে ধামাচাপার চেষ্টা রামচন্দ্রপুর কেন্দ্রীয় গোরস্থানে ‘উঠান’-এর উদ্যোগে ২ শতাধিক সুপারি গাছ রোপণ রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা কারাগারে গোমস্তাপুরে পিস্তলের ম্যাগাজিন, গুলি ও বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার পুলিশের যৌথ অভিযান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! ধামইরহাটে ১৫ জন শিক্ষকের বিপরীতে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করল ১ জন ফেল করল ১৬, আর অংশগ্রহণ করেননি ১ জন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “

রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন।

মো. আরফান আলী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

মো. আরফান আলী : ( ঠাকূরগাঁও) জেলা প্রতিনিধি:
ঠাকূরগাঁওয়ের রাণীশংকৈলে ‘মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে রাণীশংকৈল যুব ঐক্যের আয়োজনে এ টূর্নামেন্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকূরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী। টুর্নামেন্টের উদ্বোধন করেন ঠাকূরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোঃ মহিবুল্লাহ আবু নূর।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি মোঃ আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি মোঃ শাহাজান আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন তুহিন, আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মহসিন আলী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুর নবী, জনাব শাহাদাত হোসেন, মাহমুদুল নবী পান্না বিশ্বাস, জনাব খলিলুর রহমান, জনাব এম. আর. বকুল মজুমদার ও জনাব শামিম হোসেন সুমন।

টূর্নামেন্টটি রাণীশংকৈল উপজেলা ও পৌর যুবদলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনায় ছিলেন পৌর যুবদলের সভাপতি ও রাণীশংকৈল যুব ঐক্যের সাধারণ সম্পাদক প্রভাষক মো. ওমর ফারুক, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মমিন হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মুক্তারুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীশংকৈল যুব ঐক্যের সভাপতি ও উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল ইসলাম আকতার। সঞ্চালনায় ছিলেন রাতোর ইউনিয়ন যুবদলের সভাপতি ও রাণীশংকৈল যুব ঐক্যের দপ্তর সম্পাদক প্রভাষক মোঃ কায়েদুল ইসলাম এবং প্রভাষক আল মামুনূর রশিদ (মিন্টু)।

টূর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরণের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট