1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি ইসলামী একাডেমিতে এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অস্ত্রোপচার! বন্ধের নির্দেশের পরও ক্লিনিকে সিজার-অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, টাকার প্রস্তাবে ধামাচাপার চেষ্টা রামচন্দ্রপুর কেন্দ্রীয় গোরস্থানে ‘উঠান’-এর উদ্যোগে ২ শতাধিক সুপারি গাছ রোপণ রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা কারাগারে গোমস্তাপুরে পিস্তলের ম্যাগাজিন, গুলি ও বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার পুলিশের যৌথ অভিযান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! ধামইরহাটে ১৫ জন শিক্ষকের বিপরীতে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করল ১ জন ফেল করল ১৬, আর অংশগ্রহণ করেননি ১ জন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “

চূরি যাওয়া ইজিবাইক উদ্ধার, চোর চক্রের চাঁর সদস্য গ্রেপ্তার, – সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

 

মো. আরফান আলী :
ঠাকূরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকা থেকে চূরি হওয়া একটি ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার গ্রেপ্তার ব্যক্তিদের ঠাকূরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

একই দিন দুপূর আড়াইটায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, হাসপাতাল এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত চোর চক্রকে শনাক্ত করা হয়। প্রথমে গড়েয়া বাজার এলাকা থেকে মো. মোমিন (৫৪) ও মো. বাদলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দিনাজপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই ইজিবাইক কেনাবেচার সঙ্গে জড়িত মো. আনোয়ার হোসেন (৫৩) ও মো. তাসলিম বাবু (৩২)কে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার তাসলিম বাবুর দেওয়া তথ্যের ভিত্তিতে দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাই ইজিবাইকের ক্রেতা পালিয়ে গেলেও তার বাড়ি থেকে চুরি যাওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়। পরে ইজিবাইকের মালিক মো. মাসুদ রানা সেটি নিজের বলে শনাক্ত করেণ।
মামলার বিবরণে জানা যায়, গত ৩ জুলাই সকাল ৯টার দিকে ঠাকুরগাঁওয়ের বাসিন্দা মো. মাসুদ রানা (২১) তাঁর ইজিবাইক নিয়ে বের হন। সকাল ১০টার দিকে তাঁর বাবা অসুস্থ হয়ে পড়লে তাঁকে নিয়ে বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে যান। হাসপাতালের টিকাদান কেন্দ্রের গেটের সামনে ইজিবাইকটি রেখে বাবাকে জরুরি বিভাগে ভর্তি করানোর পর বেলা ১১টা ৩৫ মিনিটে বাইরে এসে দেখেন ইজিবাইকটি নেই। পরে তিনি ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাদ হোসেন বলেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার চার আসামির বিরুদ্ধে ইজিবাইক চুরির ঘটনায় সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া চোরাই ইজিবাইক বিক্রির সঙ্গে জড়িত পালাতক ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট