1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি ইসলামী একাডেমিতে এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অস্ত্রোপচার! বন্ধের নির্দেশের পরও ক্লিনিকে সিজার-অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, টাকার প্রস্তাবে ধামাচাপার চেষ্টা রামচন্দ্রপুর কেন্দ্রীয় গোরস্থানে ‘উঠান’-এর উদ্যোগে ২ শতাধিক সুপারি গাছ রোপণ রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা কারাগারে গোমস্তাপুরে পিস্তলের ম্যাগাজিন, গুলি ও বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার পুলিশের যৌথ অভিযান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! ধামইরহাটে ১৫ জন শিক্ষকের বিপরীতে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করল ১ জন ফেল করল ১৬, আর অংশগ্রহণ করেননি ১ জন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “

সিংড়ায় বিয়াশ-রাতাল রাস্তায় বৃক্ষরোপণ উদ্বোধন

মোঃ সাদিকুর রহমান সবুজ, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

মোঃ সাদিকুর রহমান সবুজ, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

দেশব্যাপী প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচীর অংশ হিসেবে নাটোরের সিংড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় উপজেলার ২নং ডাহিয়া ও ৩নং ইটালী ইউনিয়নের অত্যন্ত জনবহুল ও গুরুত্বপূর্ণ বিয়াশ থেকে রাতাল পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তার দু’পাশে এই বৃক্ষরোপণ করা হচ্ছে।

​সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় উপজেলার চাতরা ব্রীজ এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচীর শুভ উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

​বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমান, সহকারী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম এবং ডাহিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ইনজামুল হক জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, এর আগে এই একই কর্মসূচীর আওতায় ডাহিয়া ইউনিয়নের তাড়াই থেকে একশিং রাস্তাতেও সফলভাবে বৃক্ষরোপণ কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, নাটোর-৩ (সিংড়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু মহোদয়ের দিকনির্দেশনায় আমরা সিংড়ার প্রতিটি ধর্মীয়, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল রাস্তার পাশে বৃক্ষরোপণ করার উদ্যোগ নিয়েছি। আমাদের লক্ষ্য, মাননীয় প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীকে তৃণমূল পর্যায়ে সফলভাবে বাস্তবায়ন করা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট