1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি ইসলামী একাডেমিতে এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অস্ত্রোপচার! বন্ধের নির্দেশের পরও ক্লিনিকে সিজার-অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, টাকার প্রস্তাবে ধামাচাপার চেষ্টা রামচন্দ্রপুর কেন্দ্রীয় গোরস্থানে ‘উঠান’-এর উদ্যোগে ২ শতাধিক সুপারি গাছ রোপণ রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা কারাগারে গোমস্তাপুরে পিস্তলের ম্যাগাজিন, গুলি ও বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার পুলিশের যৌথ অভিযান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! ধামইরহাটে ১৫ জন শিক্ষকের বিপরীতে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করল ১ জন ফেল করল ১৬, আর অংশগ্রহণ করেননি ১ জন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “

গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন

মোঃ মনোয়ার হোসেন রাজশাহী প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

মোঃ মনোয়ার হোসেন,​রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর সীমান্তবর্তী উপজেলা গোদাগাড়ীতে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে মাদক কারবার। স্থানীয়দের অভিযোগ, চিহ্নিত কিছু শীর্ষ কারবারির হাত ধরেই পুরো এলাকায় সিন্ডিকেট করে ছড়িয়ে দেওয়া হচ্ছে ফেনসিডিল, ইয়াবা ও প্রাণঘাতী হেরোইন। এই বিষাক্ত কারবারের মাধ্যমে রাতারাতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদ, জমি, দামি গাড়ি ও বিলাসী জীবনযাপনের মালিক বনে গেছে এ চক্রটি।
​স্থানীয় সূত্র ও এলাকাবাসীর দেওয়া তথ্য মতে, এলাকায় সক্রিয় শীর্ষ ২০ মাদক কারবারির একটি চক্র গড়ে উঠেছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—​মাদারপুর: জাহাঙ্গীর, নওসাদ আলী, টিপু, মনির, জহুরুল মেম্বার, ইব্রাহিম ও শামীম। ​জেলেপাড়া: তরিকুল।
​সরমংলা: মিজান, আদিল ও কাবা। ​সিএনবি মোড়: শীষ মোহাম্মদ। ​ফাজিলপুর: আনারুল ও বুলবুল। ​মাটিকাটা: সোহেল চেয়ারম্যান।
​রেলগেট: নয়ন ডাক্তার। ​মেডিকেল পূর্বপাড়া: দুরুল ও রাজা। ​মহিশালবাড়ী: মোফা কমিশনার ও কাজল। ​হলের মোড়: শরিফ উদ্দিন।
​অভিযোগ রয়েছে, দীর্ঘ দিন ধরে অবাধে মাদক কারবার চালিয়ে আসা এই চক্রটি অর্জিত অবৈধ অর্থের বলে এলাকায় মারাত্মক প্রভাবশালী হয়ে উঠেছে। দেশের বিভিন্ন স্থানে তারা নামে-বেনামে কিনেছে জমি ও আলিশান বাড়ি। তাদের ক্ষমতার দাপট ও অপতৎপরতায় স্থানীয় সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পান না। মাদক চক্রের এই আগ্রাসনে সীমান্ত ঘেঁষা এলাকাটির যুবসমাজ আজ চরম ধ্বংসের মুখে পড়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন অভিভাবক ও এলাকাবাসী।
​নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন অধিবাসী জানান, “মাঝে মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অভিযান চালানো হলেও মূল হোতা ও বড় কারবারিরা সব সময়ই ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। গুটি কতক এই অপরাধীর কারণে পুরো গোদাগাড়ী এলাকার সুনাম ক্ষুণ্ন হচ্ছে।”
​মাদকের এই বিস্তার ও চক্রটির বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তালিকায় থাকা ও জড়িত ব্যক্তিদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করা হচ্ছে। অপরাধী যে-ই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে এবং কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।”
​এদিকে সীমান্ত জনপদ গোদাগাড়ীকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত সমন্বিত কঠোর অভিযান, বিশেষ নজরদারি ও সার্বিক জনসচেতনতা বাড়ানোর তীব্র দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও নাগরিক সমাজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট