1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪ নলডাঙ্গায় মৎস্য ও মাদকবিরোধী অভিযান-জেল-জরিমানা চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা গোমস্তাপুরে কৃষক দলের বার্ষিক বর্ধিত সভা অনুষ্ঠিত  বাঙ্গাবাড়িতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র উদ্যোগে মাসব্যাপী “ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু” ভোলাহাট উপজেলার ৪ নং জামবাড়ীয়া ইউনিয়নে আনসার বাহিনীর জনসচেতনমূলক সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪০ বছরের এনামুল ধামইরহাটে সিঁড়ি থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

রামেকে ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

 

আবু কাওসার মাখন রাজশাহী ব্যুরো

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চিকিৎসা পেশা শুধু একটি পেশা নয়, এটি মানবসেবার এক মহৎ অঙ্গীকার। তিনি নবীন চিকিৎসকদের সততা, মানবিকতা, পেশাগত দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে রোগীদের আস্থা অর্জনের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান।
ভূমিমন্ত্রী আরও বলেন, আজকের এই শপথ নতুন প্রজন্মের চিকিৎসকদের দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তিনি আশা প্রকাশ করেন, নবীন চিকিৎসকরা দক্ষতা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মেডিকেল কলেজের অধ্যক্ষ, রামেক হাসপাতালের পরিচালক, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক এবং নবীন ইন্টার্ন চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে সকল নবীন ইন্টার্ন চিকিৎসকদের অভিনন্দন জানানো হয় এবং তাদের সফল কর্মজীবন ও মানবকল্যাণে অবদানের জন্য শুভকামনা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট