1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদক, সন্ত্রাস, জুয়া ও বাল্যবিবাহমুক্ত চৌডালা গড়ার প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নুরে আলম (খলিল হাজীর) ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার ধামইরহাটে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন মেয়র পদপ্রার্থী কোরবান আলী দেলোয়ার নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪ নলডাঙ্গায় মৎস্য ও মাদকবিরোধী অভিযান-জেল-জরিমানা চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা গোমস্তাপুরে কৃষক দলের বার্ষিক বর্ধিত সভা অনুষ্ঠিত  বাঙ্গাবাড়িতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র উদ্যোগে মাসব্যাপী “ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু”

ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট উপজেলায় বাঁশঝাড় থেকে হালিমা বেগম (৬৫) নামে একজন নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) সকালের উপজেলা আলমপুর ইউনিয়নের ছিলিমপুর তালবোনা এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত হালিমা বেগম ওই এলাকার মৃত আলিমউদ্দিন মন্ডলের মেয়ে। সে বাবার বাড়িতে ভাইদের সঙ্গে বসবাস করতেন।

নিহতের ছোট ভাই মজনু হোসেন জানান, আমার বোন হালিমা বেগম গত রবিবার রাতে খাবার খেয়ে নিজ বাড়িতে ঘুমিয়ে পরেন। সোমবার ভোরে তার মরদেহ বাড়ির পূর্বদিকে একটি বাঁশঝাড়ে দেখতে পাওয়া যায়। পরে আমরা থানা পুলিশে খবর দিলে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন। নিহত হালিমা বেগমের প্রায় ত্রিশ বছর পূর্বে বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকে সে তার দুই ভাইদের সঙ্গে আলাদা ভাবে বসবাস করত। তার শরীরে ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। কেহ তাকে হত্যা করে বাঁশঝাড়ে ফেলে রেখেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন স্থানীয়রা।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্ট রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারে পুলিশ চেষ্ঠা চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট