1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার ধামইরহাটে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন মেয়র পদপ্রার্থী কোরবান আলী দেলোয়ার নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪ নলডাঙ্গায় মৎস্য ও মাদকবিরোধী অভিযান-জেল-জরিমানা চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা গোমস্তাপুরে কৃষক দলের বার্ষিক বর্ধিত সভা অনুষ্ঠিত  বাঙ্গাবাড়িতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র উদ্যোগে মাসব্যাপী “ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু” ভোলাহাট উপজেলার ৪ নং জামবাড়ীয়া ইউনিয়নে আনসার বাহিনীর জনসচেতনমূলক সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন মেয়র পদপ্রার্থী কোরবান আলী দেলোয়ার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

 

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ধামইরহাট পৌরসভার মেয়র পদপ্রার্থী কোরবান আলী দেলোয়ার। রবিবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পাশাপাশি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও আয়োজকদের খোঁজখবর নেন এবং পূজা উদযাপনে সহযোগিতার অংশ হিসেবে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

পূজামণ্ডপ পরিদর্শনকালে কোরবান আলী দেলোয়ার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য। সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। স্থানীয়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময়ের মধ্য দিয়ে তিনি পূজামণ্ডপ পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট