1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি ইসলামী একাডেমিতে এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অস্ত্রোপচার! বন্ধের নির্দেশের পরও ক্লিনিকে সিজার-অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, টাকার প্রস্তাবে ধামাচাপার চেষ্টা রামচন্দ্রপুর কেন্দ্রীয় গোরস্থানে ‘উঠান’-এর উদ্যোগে ২ শতাধিক সুপারি গাছ রোপণ রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা কারাগারে গোমস্তাপুরে পিস্তলের ম্যাগাজিন, গুলি ও বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার পুলিশের যৌথ অভিযান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! ধামইরহাটে ১৫ জন শিক্ষকের বিপরীতে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করল ১ জন ফেল করল ১৬, আর অংশগ্রহণ করেননি ১ জন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “

রাণীশংকৈল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

 

মো. আরফান আলী :
ঠাকূরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রশাসনিক পরিমণ্ডলে একটি ব্যতিক্রমী আলোচিত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে । যে কর্মকর্তা একসময় রাণীশংকৈল উপজেলায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তিনিই এখন একই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতিরিক্ত হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার গত ২৭ জুলাই রাণীশংকৈলে যোগদান করেণ। দায়িত্ব গ্রহণের পর ৩০ জুলাই উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রথম পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন।

জানা যায়, চাকরী জীবনের শুরুতে শিক্ষা প্রশাসনের দায়িত্ব পালন করলেও পরবর্তী সময়ে অধ্যবসায়, মেধা ও পেশাগত যোগ্যতার মাধ্যমে প্রশাসন ক্যাডারে নিজেকে প্রতিষ্ঠিত করেন গোলাম রব্বানী সরদার। দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেষে তিনি আবারও রাণীশংকৈলে ফিরেছেন, তবে এবার উপজেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে।
স্থানীয়দের মতে, একই কর্মস্থলে নিচের স্তরের একটি দায়িত্ব থেকে ধাপে ধাপে উন্নীত হয়ে সর্বোচ্চ প্রশাসনিক পদে ফিরে আসার ঘটনা সচরাচর দেখা যায় না। এ কারণে বিষয়টি প্রশাসনিক অঙ্গনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও আগ্রহের সৃষ্টি করেছে।
সচেতন মহল বলছে, গোলাম রব্বানী সরদারের এই কর্মজীবনের অগ্রযাত্রা তরুণ প্রজন্ম ও সরকারী চাকরী প্রত্যাশীদের জন্য ইতিবাচক বার্তা বহন করে। তাঁদের মতে, নিষ্ঠা, সততা ও নিরলস পরিশ্রম থাকলে সফলতার শিখরে পৌঁছানো সম্ভব—এই ঘটনাই তার বাস্তব উদাহরণ। গোলাম রব্বানী সরদার পূর্ণাঙ্গ ভাবে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দায়িত্বে আছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট