1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি ইসলামী একাডেমিতে এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অস্ত্রোপচার! বন্ধের নির্দেশের পরও ক্লিনিকে সিজার-অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, টাকার প্রস্তাবে ধামাচাপার চেষ্টা রামচন্দ্রপুর কেন্দ্রীয় গোরস্থানে ‘উঠান’-এর উদ্যোগে ২ শতাধিক সুপারি গাছ রোপণ রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা কারাগারে গোমস্তাপুরে পিস্তলের ম্যাগাজিন, গুলি ও বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার পুলিশের যৌথ অভিযান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! ধামইরহাটে ১৫ জন শিক্ষকের বিপরীতে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করল ১ জন ফেল করল ১৬, আর অংশগ্রহণ করেননি ১ জন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “

মিথ্যা ও বানোয়াট অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি:জি এম রাজু আহমেদ

সাতক্ষীরার শ্যামনগরে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ী মোঃ মফিজুল ইসলাম। বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বিকাল ৫টায় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে মোঃ মফিজুল ইসলাম বলেন, সম্প্রতি যুবদল নেতা মোঃ আনারুল ইসলাম (আঙ্গুর) এর বিরুদ্ধে সাংবাদিকদের সামনে মোঃ রফিকুল ইসলাম মোড়ল যে অভিযোগ উত্থাপন করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি উল্লেখ করেন, তালবাড়িয়া মৌজার এস.এ খতিয়ান নং ০৩ ও ৩/১ এবং দাগ নং ৫৮১, ৫৮২, ৫৮৪ ও ৫৯১-এর মোট ১২.৮৩ একর জমি তার নিজস্ব রেকর্ডীয় সম্পত্তি। অভিযোগ করে তিনি বলেন, বিগত সময়ে প্রভাব খাটিয়ে উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা করা হয়। এ প্রেক্ষিতে তিনি মহামান্য হাইকোর্টে ৪৩৪২ ও ৪৩৬৯ নম্বর রিট পিটিশন দায়ের করেন এবং আদালতের আদেশে সংশ্লিষ্ট কার্যক্রম স্থগিতসহ আইনগত সুরক্ষা পান।
মফিজুল ইসলাম আরও জানান, পরবর্তীতে প্রতিপক্ষ রফিকুল ইসলাম ও তার সহযোগীরা সন্ত্রাসী কায়দায় তার দখলীয় সম্পত্তিতে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এ ঘটনায় তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সুস্থ হয়ে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন এবং পুলিশ তদন্ত সাপেক্ষে অভিযুক্তকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।
তিনি অভিযোগ করেন, জামিনে মুক্ত হয়ে রফিকুল ইসলাম পুনরায় তাকে হুমকি প্রদানসহ মিথ্যা সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং যুবদল নেতা আনারুল ইসলাম (আঙ্গুর)-এর বিরুদ্ধে ভিত্তিহীন চাঁদাবাজির অভিযোগ উত্থাপন করছেন, যার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
তিনি বলেন, বর্তমানে তিনি তার বৈধ সম্পত্তিতে মৎস্য ঘের পরিচালনা করছেন এবং প্রতিপক্ষের হুমকির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও আইনগত সহায়তা কামনা করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি জানান, গত ২৯ জুলাই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ অবিলম্বে প্রত্যাহার করে সত্যতা যাচাই করা হোক। অন্যথায় তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান।
শেষে তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট