1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি ইসলামী একাডেমিতে এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অস্ত্রোপচার! বন্ধের নির্দেশের পরও ক্লিনিকে সিজার-অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, টাকার প্রস্তাবে ধামাচাপার চেষ্টা রামচন্দ্রপুর কেন্দ্রীয় গোরস্থানে ‘উঠান’-এর উদ্যোগে ২ শতাধিক সুপারি গাছ রোপণ রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা কারাগারে গোমস্তাপুরে পিস্তলের ম্যাগাজিন, গুলি ও বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার পুলিশের যৌথ অভিযান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! ধামইরহাটে ১৫ জন শিক্ষকের বিপরীতে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করল ১ জন ফেল করল ১৬, আর অংশগ্রহণ করেননি ১ জন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “

বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ সাতক্ষীরাবাসী

মোঃ আব্দুল গফুর সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

 

মোঃ আব্দুল গফুর সাতক্ষীরা জেলা প্রতিনিধি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনপদ সাতক্ষীরায় বিদ্যুতের অনিয়মিত সরবরাহ যেন নিত্যদিনের এক অবিচ্ছেদ্য রুটিনে পরিণত হয়েছে। কখন যাবে, কখন আসবে—এই অনিশ্চয়তার মধ্যেই দিন পার করছেন সাধারণ মানুষ। ঘন ঘন লোডশেডিং ও ভোল্টেজ ওঠানামার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন জেলার শহর ও গ্রামাঞ্চলের বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, দিনে-রাতে একাধিকবার বিদ্যুৎ চলে যাচ্ছে, কখনও দীর্ঘ সময় ধরে থাকে না কোনো বিদ্যুৎ সরবরাহ। বিশেষ করে গরমের এই সময়ে বিদ্যুৎ বিভ্রান্তে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষরা। শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, ব্যবসা-বাণিজ্যেও পড়ছে নেতিবাচক প্রভাব।
শহরের একাধিক ব্যবসায়ী জানান, বিদ্যুৎ না থাকায় দোকান পরিচালনা কঠিন হয়ে পড়ছে। ফ্রিজ, ফ্যান, কম্পিউটারসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি ঠিকমতো ব্যবহার করা যাচ্ছে না। এতে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। অন্যদিকে গ্রামাঞ্চলে সেচ কার্যক্রমেও বিঘ্ন ঘটছে, যা কৃষকদের জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ভুক্তভোগীরা বলেন, “বিদ্যুৎ এখন আসা-যাওয়ার খেলায় পরিণত হয়েছে। কখন যে যাবে, আবার কখন আসবে—কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।”
এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে দ্রুত সমস্যার সমাধান এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন সাতক্ষীরাবাসী।
সচেতন মহল মনে করেন, বিদ্যুৎ ব্যবস্থাপনায় স্থায়ী সমাধান ও আধুনিকায়নের উদ্যোগ না নিলে এ ধরনের ভোগান্তি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাই জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের এখনই সময়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট