1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪ নলডাঙ্গায় মৎস্য ও মাদকবিরোধী অভিযান-জেল-জরিমানা চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা গোমস্তাপুরে কৃষক দলের বার্ষিক বর্ধিত সভা অনুষ্ঠিত  বাঙ্গাবাড়িতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র উদ্যোগে মাসব্যাপী “ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু” ভোলাহাট উপজেলার ৪ নং জামবাড়ীয়া ইউনিয়নে আনসার বাহিনীর জনসচেতনমূলক সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪০ বছরের এনামুল ধামইরহাটে সিঁড়ি থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

রহনপুরের সৌন্দর্যে নতুন সংযোজন ‘আই লাভ রহনপুর’ ‎

এমরান আলী বাবু, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

‎
‎
‎এমরান আলী বাবু, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
‎
‎চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর সুইটগেট সংলগ্ন রহনপুর পৌর পার্কে নির্মিত ‘আই লাভ রহনপুর’ স্থাপনার শুভ উদ্বোধন করেছেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রহনপুর পৌরসভার প্রশাসক জাকির মুন্সি।
‎
‎উদ্বোধন অনুষ্ঠানে ইউএনও জাকির মুন্সি বলেন, রহনপুরকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও নান্দনিক পৌর শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পৌরসভা ধারাবাহিকভাবে কাজ করছে। ‘আই লাভ রহনপুর’ স্থাপনাটি শুধু একটি সৌন্দর্যবর্ধন প্রকল্প নয়, এটি রহনপুরের পরিচয় ও ভালোবাসার প্রতীক হিসেবেও কাজ করবে।
‎
‎তিনি আরও বলেন, পৌরবাসীর সহযোগিতায় রহনপুরকে আরও বাসযোগ্য ও দর্শনার্থীবান্ধব শহরে পরিণত করতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
‎
‎এ সময় কর্মসম্পাদন কমিটির সদস্যবৃন্দ, পৌর সহকারী প্রকৌশলী সিভিল ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার আব্দুল মালেক, উপঃ সহঃ প্রকৌশলী সিভিল আবু সায়েম, প্রধান সহকারী শারোয়ার জাহান, কঞ্জারভেন্সী ইন্সপেক্টর আনিসুর রহমান (টেক্কা) সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা ‘আই লাভ রহনপুর’ স্থাপনার সামনে স্মৃতিচারণমূলক ছবি তোলেন।
‎
‎স্থানীয়দের আশা, নতুন এই স্থাপনাটি রহনপুরের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং দর্শনার্থীদের কাছে শহরের একটি আকর্ষণীয় প্রতীক হিসেবে পরিচিতি পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট