এমরান আলী বাবু, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর সুইটগেট সংলগ্ন রহনপুর পৌর পার্কে নির্মিত 'আই লাভ রহনপুর’ স্থাপনার শুভ উদ্বোধন করেছেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রহনপুর পৌরসভার প্রশাসক জাকির মুন্সি।
উদ্বোধন অনুষ্ঠানে ইউএনও জাকির মুন্সি বলেন, রহনপুরকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও নান্দনিক পৌর শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পৌরসভা ধারাবাহিকভাবে কাজ করছে। ‘আই লাভ রহনপুর’ স্থাপনাটি শুধু একটি সৌন্দর্যবর্ধন প্রকল্প নয়, এটি রহনপুরের পরিচয় ও ভালোবাসার প্রতীক হিসেবেও কাজ করবে।
তিনি আরও বলেন, পৌরবাসীর সহযোগিতায় রহনপুরকে আরও বাসযোগ্য ও দর্শনার্থীবান্ধব শহরে পরিণত করতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
এ সময় কর্মসম্পাদন কমিটির সদস্যবৃন্দ, পৌর সহকারী প্রকৌশলী সিভিল ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার আব্দুল মালেক, উপঃ সহঃ প্রকৌশলী সিভিল আবু সায়েম, প্রধান সহকারী শারোয়ার জাহান, কঞ্জারভেন্সী ইন্সপেক্টর আনিসুর রহমান (টেক্কা) সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা ‘আই লাভ রহনপুর’ স্থাপনার সামনে স্মৃতিচারণমূলক ছবি তোলেন।
স্থানীয়দের আশা, নতুন এই স্থাপনাটি রহনপুরের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং দর্শনার্থীদের কাছে শহরের একটি আকর্ষণীয় প্রতীক হিসেবে পরিচিতি পাবে।