1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি ইসলামী একাডেমিতে এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অস্ত্রোপচার! বন্ধের নির্দেশের পরও ক্লিনিকে সিজার-অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, টাকার প্রস্তাবে ধামাচাপার চেষ্টা রামচন্দ্রপুর কেন্দ্রীয় গোরস্থানে ‘উঠান’-এর উদ্যোগে ২ শতাধিক সুপারি গাছ রোপণ রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা কারাগারে গোমস্তাপুরে পিস্তলের ম্যাগাজিন, গুলি ও বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার পুলিশের যৌথ অভিযান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! ধামইরহাটে ১৫ জন শিক্ষকের বিপরীতে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করল ১ জন ফেল করল ১৬, আর অংশগ্রহণ করেননি ১ জন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “

বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৬নং বড়ধুল ইউনিয়ন পরিষদে বন্যা, নদীভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, ঝুঁকি হ্রাস ও করণীয় বিষয়ে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বড়ধুল ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সভায় দুর্যোগকালীন সময়ে কমিটির সদস্যদের কার্যকর ভূমিকা পালন, ইউনিয়নের বর্তমান বন্যা ও নদীভাঙন পরিস্থিতি পর্যালোচনা এবং দুর্যোগ মোকাবিলায় ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির গৃহীত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সরকারের নীতিমালা অনুযায়ী দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্যোগের ঝুঁকি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো এবং জরুরি পরিস্থিতিতে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সভায় মানব মুক্তি সংস্থা (এমএমএস) কর্তৃক বাস্তবায়িত ইডিআরসি (EDRC) প্রকল্পের মাধ্যমে বড়ধুল ইউনিয়নে বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়। দুর্যোগ মোকাবিলা ও ঝুঁকি হ্রাসে সহযোগিতা এবং বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের পক্ষ থেকে এমএমএস-এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন, ৬নং বড়ধুল ইউনিয়ন পরিষদের সচিব, মোঃ কাউসার আহমেদ, ইউপি সদস্য, মোঃ আয়নাল হক, ইউপি সদস্য, মোঃ শান্তহার আলী প্রামানিক, ইউপি সদস্য, নুর ইসলাম, ইউপি সদস্য, মোঃ আতউয়ার, ইউপি সদস্য, মোঃ আব্দুল খালেক, সাবেক ইউপি সদস্য, মোঃ শামীম সরকার, মোছাঃ জাহানারা খাতুন ও মোছাঃ সাহারা খাতুন এবং আলহাজ্ব মজিরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সারোয়ারদী।

এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মোঃ জহরুল ইসলাম (জহু) ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, আবু তাহের লাবলুসহ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং মানব মুক্তি সংস্থা (এমএমএস)-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (KOICA)-এর অর্থায়নে এবং অক্সফ্যাম বাংলাদেশ-এর সহযোগিতায় মানব মুক্তি সংস্থা (এমএমএস) কর্তৃক বাস্তবায়িত ইডিআরসি (EDRC) প্রকল্প।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট