1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি ইসলামী একাডেমিতে এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অস্ত্রোপচার! বন্ধের নির্দেশের পরও ক্লিনিকে সিজার-অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, টাকার প্রস্তাবে ধামাচাপার চেষ্টা রামচন্দ্রপুর কেন্দ্রীয় গোরস্থানে ‘উঠান’-এর উদ্যোগে ২ শতাধিক সুপারি গাছ রোপণ রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা কারাগারে গোমস্তাপুরে পিস্তলের ম্যাগাজিন, গুলি ও বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার পুলিশের যৌথ অভিযান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! ধামইরহাটে ১৫ জন শিক্ষকের বিপরীতে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করল ১ জন ফেল করল ১৬, আর অংশগ্রহণ করেননি ১ জন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “

শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান, মোটরসাইকেলসহ ১০ ভারতীয় মোবাইল জব্দ, আটক ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক সাঁড়াশি অভিযানে একটি মোটরসাইকেল ও ১০টি ভারতীয় মোবাইল ফোন জব্দের পাশাপাশি দুইজনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২৪ হাজার ৪৮৯ টাকা।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৯টার দিকে ৫৩ বিজিবির অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনাকষা গ্রামের মাস্তানমোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে সীমান্তপথে ভারতীয় মোবাইল ফোন চোরাচালানের সঙ্গে জড়িত একটি চক্রের গতিবিধির ওপর নজরদারির অংশ হিসেবে এ অভিযান চালানো হয় বলে বিজিবি সূত্রে জানা গেছে।

অভিযানের সময় সন্দেহজনকভাবে চলাচলরত দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালানো হলে তাদের কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৮টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাদের ব্যবহৃত আরও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়, যা মোবাইল ফোন পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে বিজিবি।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে আনা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে। সীমান্তপথে সক্রিয় চোরাচালান চক্র এসব মোবাইল দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা করেছিল বলেও তদন্ত সংশ্লিষ্টরা মনে করছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ চলছে।

আটক দুই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

৫৩ বিজিবি সূত্রে আরও জানা যায়, চলতি জুলাই মাসজুড়ে সীমান্ত এলাকায় চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে এ পর্যন্ত মোট তিনজনকে আটক করা হয়েছে এবং ৬৬টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এর মধ্যে ৫৫টি মোবাইল ফোন চাঁপাইনবাবগঞ্জ কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে। বাকি ১১টি মোবাইল ফোন আইনগত কার্যক্রমের অংশ হিসেবে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, সীমান্ত এলাকায় ভারতীয় মোবাইল ফোন, মাদক, বিভিন্ন ভোগ্যপণ্য ও অন্যান্য নিষিদ্ধ সামগ্রী চোরাচালান রোধে বিজিবির নজরদারি আগের তুলনায় আরও জোরদার করা হয়েছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান পরিচালনার ফলে চোরাচালান চক্রের তৎপরতা অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, “সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) প্রতিরোধ, মাদক ও অন্যান্য চোরাচালান দমনে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে আমাদের অভিযান ভবিষ্যতেও আরও জোরালোভাবে অব্যাহত থাকবে। সীমান্ত নিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট