1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি ইসলামী একাডেমিতে এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অস্ত্রোপচার! বন্ধের নির্দেশের পরও ক্লিনিকে সিজার-অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, টাকার প্রস্তাবে ধামাচাপার চেষ্টা রামচন্দ্রপুর কেন্দ্রীয় গোরস্থানে ‘উঠান’-এর উদ্যোগে ২ শতাধিক সুপারি গাছ রোপণ রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা কারাগারে গোমস্তাপুরে পিস্তলের ম্যাগাজিন, গুলি ও বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার পুলিশের যৌথ অভিযান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! ধামইরহাটে ১৫ জন শিক্ষকের বিপরীতে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করল ১ জন ফেল করল ১৬, আর অংশগ্রহণ করেননি ১ জন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “

তাহিরপুরে নদীপথে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মানববন্ধন, নৌ-ধর্মঘটের ঘোষণা

আমির হোসাইন সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

আমির হোসাইন সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই, যাদুকাটা, সুরমা ও লালপুর নদীপথে বিআইডব্লিউটিএ ও টোল-টেক্সের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন নৌযান মালিক, শ্রমিক ও ব্যবসায়ীরা। দাবি আদায় না হলে ২৮ জুলাই (মঙ্গলবার) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য নৌ-ধর্মঘট পালনেরও ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার (২৭ জুলাই) বিকেলে পাটলাই নদীর তীরে শ্রীপুর বাজারে বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন, তাহিরপুর উপপরিষদ শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নৌযান মালিক, শ্রমিক, মাঝি, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাসহ শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খলিল মিয়া। বক্তব্য দেন সহ-সভাপতি রতন সরকার, সাধারণ সম্পাদক জামাল হোসেন, ব্যবসায়ী গোলাম মোস্তফাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, পাটলাই, যাদুকাটা, সুরমা ও লালপুর নদীপথে চলাচলকারী পণ্যবাহী নৌযান থেকে বিআইডব্লিউটিএ ও টোল-টেক্সের নামে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এতে নৌযান মালিক, ব্যবসায়ী ও শ্রমিকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং নদীপথে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে।

তাদের দাবি, দীর্ঘদিন ধরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারা অবিলম্বে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।

মানববন্ধন থেকে ঘোষণা দেওয়া হয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত পাটলাই, যাদুকাটা, সুরমা ও লালপুর নদীপথে পণ্যবাহী ও কার্গো নৌযান চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

অভিযোগের বিষয়ে বিআইডব্লিউটিএ ও টোল আদায়-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও সংবাদ লেখা পর্যন্ত তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট