
এমরান আলী বাবু, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্যদের আত্মকর্মসংস্থান এবং অসহায় নারী-শিশুদের সহায়তায় ঋণ ও অনুদান বিতরণ করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্যদের প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় পাঁচজনের মাঝে মোট ৪ লাখ ৬০ হাজার টাকা ঋণ সহায়তাদেওয়া হয়। পাশাপাশি নির্যাতিত, দুঃস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে একজন অসহায় উপকারভোগীকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে।
এ সময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।