1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪ নলডাঙ্গায় মৎস্য ও মাদকবিরোধী অভিযান-জেল-জরিমানা চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা গোমস্তাপুরে কৃষক দলের বার্ষিক বর্ধিত সভা অনুষ্ঠিত  বাঙ্গাবাড়িতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র উদ্যোগে মাসব্যাপী “ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু” ভোলাহাট উপজেলার ৪ নং জামবাড়ীয়া ইউনিয়নে আনসার বাহিনীর জনসচেতনমূলক সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪০ বছরের এনামুল ধামইরহাটে সিঁড়ি থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবকদের আত্মকর্মসংস্থানে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

হায়দার আলী , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকার শিক্ষিত বেকার যুবকদের কারিগরি দক্ষতায় দক্ষ করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মাদক, চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। এরই অংশ হিসেবে শুরু হয়েছে ছয় সপ্তাহব্যাপী ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ-২০২৬’।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত এলাকায় বসবাসরত যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫৩ বিজিবির উদ্যোগে বিভিন্ন ধরনের যুগোপযোগী প্রশিক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষিত বেকার যুবকদের কারিগরি দিক থেকে দক্ষ করে গড়ে তুলে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এসব প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিংয়ের মতো বাস্তবমুখী প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে যুবকরা নিজেদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারবেন। একই সঙ্গে দক্ষতা কাজে লাগিয়ে ভবিষ্যতে অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবেন।

৫৩ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তবর্তী চরবাগডাঙ্গা ইউনিয়নসহ আশপাশের এলাকার আর্থসামাজিক উন্নয়ন এবং যুবসমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বেকার যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিংয়ের মতো কর্মমুখী প্রশিক্ষণ যুবকদের হাতে-কলমে দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করবে। প্রশিক্ষণ শেষে তারা স্থানীয়ভাবে কাজ করার পাশাপাশি নিজেদের উদ্যোগে ছোট পরিসরে ব্যবসা বা সেবা কার্যক্রম শুরু করতে পারবেন।

এ ধরনের উদ্যোগ সীমান্ত এলাকার বেকারত্ব কমানোর পাশাপাশি যুবসমাজকে মাদক, চোরাচালান ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করছেন স্থানীয় সচেতন মহল।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে ৫৩ বিজিবির এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় যুবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রশিক্ষণার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেদের দক্ষ করে ভবিষ্যতে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট