1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪ নলডাঙ্গায় মৎস্য ও মাদকবিরোধী অভিযান-জেল-জরিমানা চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা গোমস্তাপুরে কৃষক দলের বার্ষিক বর্ধিত সভা অনুষ্ঠিত  বাঙ্গাবাড়িতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র উদ্যোগে মাসব্যাপী “ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু” ভোলাহাট উপজেলার ৪ নং জামবাড়ীয়া ইউনিয়নে আনসার বাহিনীর জনসচেতনমূলক সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪০ বছরের এনামুল ধামইরহাটে সিঁড়ি থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার

মোঃ গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

 

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট উপজেলায় মাত্র ২শত টাকায় কারেন্ট জাল বন্ধকের জেরে প্রতিবেশীর আঘাতে মোস্তাকিন হোসেন (২২) নামের এক যুবকে হত্যা করা হয়। গত বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর নামক এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত যুবক একই এলাকার বেলাল হোসেনের ছেলে। মাত্র পাঁচ ঘন্টায় এ ঘটনায় জড়িত ৫জন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলো- বড়শিবপুর এলাকার রতন হোসেন (২২), সাইদুল ইসলাম (২৪), মো. হাসান (১৪) রোকেয়া বেগম (৫৫) ও জাকিয়া বেগম (১৯)।

ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, মাত্র দুইশত টাকা দিয়ে কয়েকদিন পূর্বে মাছ মারার জন্য কারেন্ট জাল বন্ধক রাখাকে কেন্দ্র করে মোস্তাকিন নামে এক যুবককে ধারালো হাসুয়া, সাবল ও লাঠি দিয়ে মারধর করেন একই এলাকার আব্দুল জলিলের ৩ছেলে, স্ত্রী ও ছেলে বউ। পরে গুরতর আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় মোস্তাকিনকে সন্ধ্যায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপালাতে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহত যুবকের বোন বেলী খাতুন রাতে থানায় একটি হত্যা মামলা করেন। পরে প্রায় ৫ঘন্টার মধ্যে থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার সাহাপুর, আঙ্গরত-কলোনী এলাকায় অভিযান পরিচালনা করেন। সেখান থেকে তাদের পুলিশ গ্রেপ্তার করেন। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সাবল উদ্ধার করেছেন পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আসামিদের জেলা কোর্ট হাজতে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট