1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি ইসলামী একাডেমিতে এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অস্ত্রোপচার! বন্ধের নির্দেশের পরও ক্লিনিকে সিজার-অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, টাকার প্রস্তাবে ধামাচাপার চেষ্টা রামচন্দ্রপুর কেন্দ্রীয় গোরস্থানে ‘উঠান’-এর উদ্যোগে ২ শতাধিক সুপারি গাছ রোপণ রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা কারাগারে গোমস্তাপুরে পিস্তলের ম্যাগাজিন, গুলি ও বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার পুলিশের যৌথ অভিযান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! ধামইরহাটে ১৫ জন শিক্ষকের বিপরীতে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করল ১ জন ফেল করল ১৬, আর অংশগ্রহণ করেননি ১ জন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “

রামচন্দ্রপুর কেন্দ্রীয় গোরস্থানে ‘উঠান’-এর উদ্যোগে ২ শতাধিক সুপারি গাছ রোপণ

ফয়সাল আজম অপু স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

ফয়সাল আজম অপু, স্টাফ রিপোর্টার
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি নির্মল ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘উঠান’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টায় সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর কেন্দ্রীয় গোরস্থান প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে গোরস্থান এলাকায় ২ শতাধিক সুপারি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে ‘উঠান’-এর সভাপতি গোলাম আরিফ মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মো. রহমত আলী।

সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুস সামাদ (বাবু) মাস্টারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামচন্দ্রপুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মোঃ আবু তালেব, ‘উঠান’-এর উপদেষ্টা মোঃ তরিকুল আলম মাস্টার, উপদেষ্টা সিনিয়র সাংবাদিক ফয়সাল আজম অপু, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বাবলু, সহকারী পরিচালক মোঃ শাহ আলম, আব্দুস সামাদ, আরমান হোসেনসহ সংগঠনের সদস্য ও স্থানীয় সুধীজন।

বৃক্ষরোপণ শেষে প্রধান অতিথি হাফেজ রহমত আলী বলেন, গাছ শুধু প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে না; এটি মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ অস্তিত্বের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। তাই পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোর পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

এ সময় সিনিয়র সাংবাদিক ‘উঠান’-এর উপদেষ্টা ফয়সাল আজম অপু বলেন, “একটি গাছ মানে শুধু একটি চারা নয়—একটি গাছ মানে ভবিষ্যতের জন্য অক্সিজেন, ছায়া, সৌন্দর্য এবং বেঁচে থাকার আশ্বাস। আজ আমরা যে চারাগুলো মাটিতে রোপণ করছি, হয়তো একদিন আমরা থাকব না; কিন্তু এই গাছগুলো তখনও মানুষের জন্য ছায়া দেবে, অক্সিজেন দেবে এবং আমাদের ভালো কাজের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে। তাই বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব ও ভালোবাসার বহিঃপ্রকাশ।”

তিনি আরও বলেন, “গোরস্থান আমাদের জীবনের অনিবার্য পরিণতির কথা স্মরণ করিয়ে দেয়। সেই স্থানেই সবুজের বীজ বপন করা একটি গভীর বার্তা বহন করে—মানুষ চলে যায়, কিন্তু তার ভালো কাজ ও মানুষের জন্য রেখে যাওয়া কল্যাণ বেঁচে থাকে। আমরা চাই ‘উঠান’-এর এই উদ্যোগ শুধু আজকের কয়েকশ চারা রোপণের মধ্যেই সীমাবদ্ধ না থেকে পুরো এলাকায় একটি সবুজ আন্দোলনে পরিণত হোক।”

মূল আয়োজক ‘উঠান’ এর প্রতিষ্ঠাতা আব্দুস সামাদ (বাবু) জানান, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও ‘উঠান’-এর পক্ষ থেকে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণসহ সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখা হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয়রা ‘উঠান’-এর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ রক্ষায় সংগঠনটির এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের কর্মসূচি সমাজের অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট