1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি ইসলামী একাডেমিতে এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অস্ত্রোপচার! বন্ধের নির্দেশের পরও ক্লিনিকে সিজার-অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, টাকার প্রস্তাবে ধামাচাপার চেষ্টা রামচন্দ্রপুর কেন্দ্রীয় গোরস্থানে ‘উঠান’-এর উদ্যোগে ২ শতাধিক সুপারি গাছ রোপণ রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা কারাগারে গোমস্তাপুরে পিস্তলের ম্যাগাজিন, গুলি ও বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার পুলিশের যৌথ অভিযান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! ধামইরহাটে ১৫ জন শিক্ষকের বিপরীতে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করল ১ জন ফেল করল ১৬, আর অংশগ্রহণ করেননি ১ জন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “

গোমস্তাপুরে পিস্তলের ম্যাগাজিন, গুলি ও বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার পুলিশের যৌথ অভিযান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

 

স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে পিস্তলের একটি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি এবং ৮টি অবৈধ নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন অ্যাম্পুল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোসাহাক আলী (২৪) নামে এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তবে অভিযানকালে তিনি পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টা ৫০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।
গোমস্তাপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ জেনারুল শেখের নেতৃত্বে পুলিশের একটি দল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি দল রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামে মোসাহাক আলীর নিজ দখলীয় বাড়িতে যৌথ অভিযান চালায়।
অভিযানকালে বাড়িটির দ্বিতীয় তলার পশ্চিম পাশের উত্তর দুয়ারী শয়নকক্ষের ভেতর থেকে ১টি পিস্তলের ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি এবং ৮ পিস হাইড্রোক্লোরাইডযুক্ত বুপ্রেনরফিন ইনজেকশন অ্যাম্পুল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আলামতগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে পলাতক আসামি মোসাহাক আলীকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের মানুষকে মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মাদক বা অপরাধসংক্রান্ত কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট