1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি ইসলামী একাডেমিতে এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অস্ত্রোপচার! বন্ধের নির্দেশের পরও ক্লিনিকে সিজার-অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, টাকার প্রস্তাবে ধামাচাপার চেষ্টা রামচন্দ্রপুর কেন্দ্রীয় গোরস্থানে ‘উঠান’-এর উদ্যোগে ২ শতাধিক সুপারি গাছ রোপণ রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা কারাগারে গোমস্তাপুরে পিস্তলের ম্যাগাজিন, গুলি ও বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার পুলিশের যৌথ অভিযান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! ধামইরহাটে ১৫ জন শিক্ষকের বিপরীতে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করল ১ জন ফেল করল ১৬, আর অংশগ্রহণ করেননি ১ জন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “

ভোলাহাটে পুলিশের বিশেষ অভিযানে ১৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভোলাহাট থানা পুলিশ। পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তির বসতবাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদক, চোরাচালান ও অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে ৪ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে ভোলাহাট থানাধীন হাউসপুর গ্রামে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে হাউসপুর গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম (২৫), পিতা: আলাউদ্দিন আলার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিল জব্দ করে পুলিশ ঘটনাস্থল থেকেই সাইদুল ইসলামকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসার বিভিন্ন তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ভোলাহাট থানা পুলিশ আরও জানায়, মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে এবং সমাজে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

জেলা পুলিশ সাধারণ জনগণকে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট