1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি ইসলামী একাডেমিতে এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অস্ত্রোপচার! বন্ধের নির্দেশের পরও ক্লিনিকে সিজার-অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, টাকার প্রস্তাবে ধামাচাপার চেষ্টা রামচন্দ্রপুর কেন্দ্রীয় গোরস্থানে ‘উঠান’-এর উদ্যোগে ২ শতাধিক সুপারি গাছ রোপণ রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা কারাগারে গোমস্তাপুরে পিস্তলের ম্যাগাজিন, গুলি ও বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার পুলিশের যৌথ অভিযান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! ধামইরহাটে ১৫ জন শিক্ষকের বিপরীতে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করল ১ জন ফেল করল ১৬, আর অংশগ্রহণ করেননি ১ জন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “

পোরশায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ১১ দলীয় ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

 

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকালে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর কপালীর মোড়ে ১১ দলীয় ঐক্য পরিষদ, পোরশা উপজেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০টার দিকে কপালীর মোড় জিরোপয়েন্ট থেকে একটি বিশাল মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পোরশা উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রত্যাশী, নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং সাপাহার উপজেলার আলহেলাল একাডেমির পরিচালক মো. মাহবুবুল আলম।

উপজেলা জামায়াতের আমির মো. সাগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শরিফুল ইসলাম, সহ-সেক্রেটারি মো. ইয়াদুল হক, এনসিপির নেতাকর্মী এবং ১১ দলীয় ঐক্য পরিষদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা জুলাই অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট