1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি ইসলামী একাডেমিতে এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অস্ত্রোপচার! বন্ধের নির্দেশের পরও ক্লিনিকে সিজার-অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, টাকার প্রস্তাবে ধামাচাপার চেষ্টা রামচন্দ্রপুর কেন্দ্রীয় গোরস্থানে ‘উঠান’-এর উদ্যোগে ২ শতাধিক সুপারি গাছ রোপণ রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা কারাগারে গোমস্তাপুরে পিস্তলের ম্যাগাজিন, গুলি ও বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার পুলিশের যৌথ অভিযান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! ধামইরহাটে ১৫ জন শিক্ষকের বিপরীতে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করল ১ জন ফেল করল ১৬, আর অংশগ্রহণ করেননি ১ জন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “

দেলদুয়ারে ‘সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ শীর্ষক কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

-বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি :

টাঙ্গাইল জেলার দেলদুয়ারের ডা. এফ. আর. খান পাইলট ইনস্টিটিউটে ‘সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ শীর্ষক কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (০৪ আগষ্ট) উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভূঞাপুর, টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী খন্দকার কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী জয়িতা লুৎফা আক্তার মিতা, অধ্যাপক মোহাম্মদ আব্দুস সামাদ, সংবর্ধেয় অতিথি বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফিরোজ বিন মাহাবুব , সাবেক প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা এবং সাবেক শিক্ষক শ্রীমতি গায়ত্রী বসাক। ভাষা কর্মশালা শেষে প্রধান শিক্ষকের কক্ষে প্রকৌশলী খন্দকার কামরুজ্জামান মুক্ত পাঠাগার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য দেন ‘বাংলা ভাষার ফেরিওয়ালা’ ও ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান। তিনি বাংলা ভাষার শুদ্ধ বানান, শুদ্ধ উচ্চারণ ও সর্বস্তরে বাংলা ভাষার যথাযথ ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. এফ. আর. খান পাইলট ইনস্টিটিউটের প্রধান শিক্ষক নিলুফার ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন তাহমিনা আক্তার আশা, শাহ আলম সরকার, দেবব্রত চক্রবর্তী, রাশেদুল হাসান, আতিয়া ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মপরিচয়ের অন্যতম প্রধান বাহন। বাংলা ভাষার শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে ভাষার প্রতি ভালোবাসা ও সচেতনতা তৈরি করা সম্ভব। পাশাপাশি মুক্ত পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানচর্চার প্রসার ঘটবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট