1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪ নলডাঙ্গায় মৎস্য ও মাদকবিরোধী অভিযান-জেল-জরিমানা চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা গোমস্তাপুরে কৃষক দলের বার্ষিক বর্ধিত সভা অনুষ্ঠিত  বাঙ্গাবাড়িতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র উদ্যোগে মাসব্যাপী “ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু” ভোলাহাট উপজেলার ৪ নং জামবাড়ীয়া ইউনিয়নে আনসার বাহিনীর জনসচেতনমূলক সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪০ বছরের এনামুল ধামইরহাটে সিঁড়ি থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

কাঁচামরিচের কেজি ৪০০ টাকা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

 

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খুচরা বাজারগুলোতে হঠাৎ করেই কাঁচামরিচের দাম বেড়ে প্রতি কেজি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিনের ব্যবধানে দাম এভাবে বৃদ্ধি পাওয়ায় মারাত্মক বিপাকে পড়েছেন সাধারণ ও নিম্ন আয়ের মানুষ।

​উপজেলার বিভিন্ন বাজার ও ঐতিহ্যবাহী বাজার গুলো ঘুরে দেখা গেছে, প্রতি কেজি কাঁচামরিচ ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

​বাজারে আসা গৃহিণী নাজমা আক্তার বলেন, “সবজির দাম এত বেশি যে সংসারের বাজেটই ভেঙে গেছে।

মাছ-মাংসের পর এখন সবজিও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। কাঁচামরিচের মতো একটি পণ্য ৪০০ টাকা কেজি হওয়ায় আমাদের মতো সাধারণ মানুষকে বিপাকে পড়তে হচ্ছে।” কাঁচাবাজার করতে আসা কাজল মিয়া বলেন, “এখন বাজারে এসে কী কিনব, আর কী বাদ দেব বুঝতে পারি না। কাঁচামরিচের মতো নিত্যপ্রয়োজনীয় একটি পণ্য ৪০০ টাকা কেজি!

প্রয়োজনের তুলনায় বাড়তি মূল্যের কারণে এখন কম কিনতে হচ্ছে। এছাড়া অন্যান্য সবজির দামও বৃদ্ধি পেয়েছে।”

​নবীনগর পৌর বাজারের সবজি ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, “গত কয়েকদিন বাজারে কাঁচামরিচ প্রতি কেজি ২৫০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি করেছি। টানা বৃষ্টিতে হঠাৎ পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট