1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি ইসলামী একাডেমিতে এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অস্ত্রোপচার! বন্ধের নির্দেশের পরও ক্লিনিকে সিজার-অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, টাকার প্রস্তাবে ধামাচাপার চেষ্টা রামচন্দ্রপুর কেন্দ্রীয় গোরস্থানে ‘উঠান’-এর উদ্যোগে ২ শতাধিক সুপারি গাছ রোপণ রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা কারাগারে গোমস্তাপুরে পিস্তলের ম্যাগাজিন, গুলি ও বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার পুলিশের যৌথ অভিযান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! ধামইরহাটে ১৫ জন শিক্ষকের বিপরীতে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করল ১ জন ফেল করল ১৬, আর অংশগ্রহণ করেননি ১ জন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “

হাবিলাসদ্বীপে গাউসিয়া কমিটির অভিষেক ও স্মরণসভা অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম।

গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার পশ্চিম পটিয়া শাখার আওতাধীন ৫নং হাবিলাসদ্বীপ ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় কুতুবুল আউলিয়া হযরত সৈয়‍্যদ আহমদ শাহ্ ছিরিকোটি (রহঃ), আল্লামা হাফেজ ক্বারী সৈয়‍্যদ মুহাম্মদ তৈয়‍্যব শাহ্ (রহঃ)’র সালানা ওরশ মোবারক, নবগঠিত ইউনিয়ন কমিটির অভিষেক এবং ইউনিয়ন গাউসিয়া কমিটির সাবেক প্রধান উপদেষ্টা হাজী জালাল মেম্বার, সাবেক উপদেষ্টা ডাঃ মুহাম্মদ ইউসুফ এর স্মরণ সভা ৩১ জুলাই, জুমাবার পাঁচরিয়াস্থ গোল্ডেন পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ হায়দার আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন কমিটির
সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ বেলাল হোসেন।
প্রধান অতিথি ছিলেন পশ্চিম পটিয়া শাখার সভাপতি
আলহাজ্ব আবু জাফর সাদেক
প্রধান বক্তা ছিলেন পশ্চিম পটিয়া শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যথাক্রমে পশ্চিম পটিয়া শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক আবুল মনছুর মুহাম্মদ আরমান, সহ-সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ মোরশেদ আলম চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শফিউল আজম বাদশা, দক্ষিণ জেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুহাম্মদ আলী আবছার, আইন বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন আল-কাদেরী, সহ-দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা মুহাম্মদ তাহের হোসাইন আলকাদেরী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ নজরুল ইসলাম, অত্র ইউনিয়ন শাখার প্রধান উপদেষ্টা মুহাম্মদ মহিউদ্দিন চৌধুরী।

বক্তব্য রাখেন হাবিলাসদ্বীপ ইউনিয়ন শাখার সহ-সভাপতি মুহাম্মদ শাহজাহান সাজু, সহ-সভাপতি মুহাম্মদ জসীম উদ্দীন, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা শউকতুল ইসলাম, মুহাম্মদ শাহজাহান।

এতে পশ্চিম পটিয়া শাখার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ এবং হাবিলাসদ্বীপ ইউনিয়ন শাখার উপদেষ্টামন্ডলী এবং আওতাধীন বিভিন্ন ওয়ার্ড, ইউনিট শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সবশেষে দরুদ-কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুর হোসেন হেলালী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার সভাপতি কে.এম. আকতার হোসেন মাষ্টার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট