1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি ইসলামী একাডেমিতে এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অস্ত্রোপচার! বন্ধের নির্দেশের পরও ক্লিনিকে সিজার-অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, টাকার প্রস্তাবে ধামাচাপার চেষ্টা রামচন্দ্রপুর কেন্দ্রীয় গোরস্থানে ‘উঠান’-এর উদ্যোগে ২ শতাধিক সুপারি গাছ রোপণ রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা কারাগারে গোমস্তাপুরে পিস্তলের ম্যাগাজিন, গুলি ও বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার পুলিশের যৌথ অভিযান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! ধামইরহাটে ১৫ জন শিক্ষকের বিপরীতে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করল ১ জন ফেল করল ১৬, আর অংশগ্রহণ করেননি ১ জন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “

পরশুরামে দায়িত্বশীল রাজনীতি ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে নাগরিক ভাবনা শীর্ষক মতবিনিময় সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

 

পরশুরাম প্রতিনিধি সবীর আহমেদ ভূইয়া ফোরকান

ফেনীর পরশুরামে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় দায়িত্বশীল রাজনীতি ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে *”নাগরিক ভাবনা”* শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকালে পরশুরাম সরকারি কলেজ মিলনায়তনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ-পিএফজি, পরশুরাম, ফেনী এর আয়োজনে এবং UK International Development এর সহযোগিতায় MIPS – Multi-stakeholder Initiative for Peace and Stability প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

পিএফজির আ্যম্বাসেডর ও পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র আবু তালেব।

পিএফজির কো-অর্ডিনেটর এমএ হাসানের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ।

সভায় আরও বক্তব্য রাখেন- সুশাসনের জন্য নাগরিক-সুজনের উপজেলা কমিটির সভাপতি ইউসুফ বকুল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাও: নুর মোহাম্মদ, জামায়াতে ইসলামীর পৌর আমীর মো. মোস্তফা, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপন, উপজেলা যুবদলের আহবায়ক শামছুল আলম শাকিল, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা জসিম উদ্দিন মজুমদার, এনসিপির ফেনী জেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নাহিদ রাব্বি, পরশুরাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাসুদ রানা, নারী উদ্যোক্তা রোশনা আক্তার রুমি, ইয়ুথ পিস আ্যম্বাসেডর গ্রুপের মুনতাসীর রহমানপ্রমুখ।

সভায় বক্তারা বলেন, একটি উন্নত, সহনশীল ও সুশাসিত সমাজ গঠনে দায়িত্বশীল রাজনীতি এবং নাগরিক সমাজসহ সর্বস্তরের মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংঘাতমুক্ত রাজনৈতিক সংস্কৃতি, সহনশীলতা ও ভিন্নমতের প্রতি সম্মান, দায়িত্বশীল বক্তব্য, জাতীয় স্বার্থকে প্রাধান্য, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা, পরষ্পরের প্রতি সহমর্মিতা ও উদারতা চর্চা, গুজব প্রতিরোধ, নাগরিক সচেতনতা ও শিক্ষার হার বাড়ানো এবং কমিউনিটি পর্যায়ে আলোচনা ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট