1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি ইসলামী একাডেমিতে এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অস্ত্রোপচার! বন্ধের নির্দেশের পরও ক্লিনিকে সিজার-অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, টাকার প্রস্তাবে ধামাচাপার চেষ্টা রামচন্দ্রপুর কেন্দ্রীয় গোরস্থানে ‘উঠান’-এর উদ্যোগে ২ শতাধিক সুপারি গাছ রোপণ রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা কারাগারে গোমস্তাপুরে পিস্তলের ম্যাগাজিন, গুলি ও বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার পুলিশের যৌথ অভিযান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! ধামইরহাটে ১৫ জন শিক্ষকের বিপরীতে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করল ১ জন ফেল করল ১৬, আর অংশগ্রহণ করেননি ১ জন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “

দেশের সবচেয়ে বড় সংকট কর্মসংস্থান :নড়াইলে হাসনাত আব্দুল্লাহ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

মোঃ তুহিন মোল্লা নড়াইল প্রতিনিধি ;

নড়াইল জেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক পথসভায় বক্তব্য রেখেছেন দলের কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ। শনিবার (২৫জুলাই) বিকাল তিনটায় নড়াইল পুরাতন বাস টার্মিনাল মুক্তমঞ্চ এলাকায় অনুষ্ঠিত এ পথসভায় তিনি দেশের কর্মসংস্থান, চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও জনগণের অধিকার নিয়ে বক্তব্য দেন।বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের অন্যতম বড় সংকট হলো কর্মসংস্থান। তিনি দাবি করেন, বিএনপি সরকার নির্বাচনের আগে পাঁচ বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি। বরং কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে দেশে মাদক ও জুয়ার বিস্তার ঘটেছে বলেও অভিযোগ করেন তিনি।তিনি আরও অভিযোগ করেন, বিএনপি ভোটের পর নির্বাচনের ফলাফল চুরি করেছে।হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের রাজনীতিতে জবাবদিহি, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠা জরুরি। তিনি এনসিপির রাজনৈতিক লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে একটি জবাবদিহিমূলক, গণমুখী ও জনকল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনে জনগণকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক সমর্থক ও সাধারণ মানুষ সভায় অংশ নেন।সভায় সভাপতিত্ব করেন এনসিপি নেতা মো জাহিদুর রহমান ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট