1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি ইসলামী একাডেমিতে এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অস্ত্রোপচার! বন্ধের নির্দেশের পরও ক্লিনিকে সিজার-অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, টাকার প্রস্তাবে ধামাচাপার চেষ্টা রামচন্দ্রপুর কেন্দ্রীয় গোরস্থানে ‘উঠান’-এর উদ্যোগে ২ শতাধিক সুপারি গাছ রোপণ রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা কারাগারে গোমস্তাপুরে পিস্তলের ম্যাগাজিন, গুলি ও বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার পুলিশের যৌথ অভিযান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! ধামইরহাটে ১৫ জন শিক্ষকের বিপরীতে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করল ১ জন ফেল করল ১৬, আর অংশগ্রহণ করেননি ১ জন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “

ভক্তদের আনন্দ-উচ্ছ্বাসে উদযাপিত হলো পবিত্র উল্টো রথযাত্রা

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আজ ২৪ জুলাই শুক্রবার বিকালে আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হলো সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র উল্টো রথযাত্রা মহোৎসব। মাসির বাড়ি থেকে শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও শুভদ্রার নিজালয়ে ফিরে যাওয়ার এই মাহেন্দ্রক্ষণে ভক্তদের মাঝে ছিল উপচে পড়া আনন্দ।

​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন মন্দির থেকে উল্টো রথযাত্রা বের হয়। এর মধ্যে নবীনগর জগন্নাথ বাড়ি (ইসকন মধ্যপাড়া) এবং শ্রীশ্রী নাম হট্ট মন্দির (ইসকন পশ্চিমপাড়া) থেকে রথগুলো বের হয়ে নবী নগর পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজ নিজ মন্দিরে গিয়ে শেষ হয়।

​পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তায় ও পাহাড়াদার ব্যবস্থাপনায় রথযাত্রায় চলে নাচ, গান ও নামসংকীর্তন।

জগন্নাথের কৃপা লাভের আশায় এবং সবার পাপ মোচনের কামনায় রাস্তায় নেমে আসেন নারী-পুরুষ, ছোট-বড় নির্বিশেষে হাজার হাজার ভক্ত। সবাই একাকার হয়ে এই আনন্দ উৎসবে মেতে ওঠেন।

এছাড়া উৎসব উপলক্ষে সকাল থেকে বিকেল পর্যন্ত চলে মহাপ্রসাদের আয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট