1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি ইসলামী একাডেমিতে এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অস্ত্রোপচার! বন্ধের নির্দেশের পরও ক্লিনিকে সিজার-অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, টাকার প্রস্তাবে ধামাচাপার চেষ্টা রামচন্দ্রপুর কেন্দ্রীয় গোরস্থানে ‘উঠান’-এর উদ্যোগে ২ শতাধিক সুপারি গাছ রোপণ রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা কারাগারে গোমস্তাপুরে পিস্তলের ম্যাগাজিন, গুলি ও বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার পুলিশের যৌথ অভিযান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! ধামইরহাটে ১৫ জন শিক্ষকের বিপরীতে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করল ১ জন ফেল করল ১৬, আর অংশগ্রহণ করেননি ১ জন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “

শিবগঞ্জে পুলিশের অভিযানে ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সীমান্তজেলায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, তদন্তে নতুন তথ্যের আশা

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে আবারও বড় সাফল্যের দাবি করেছে জেলা পুলিশ। শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর হুদমাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া এসব মাদক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস-এর নির্দেশক্রমে নবাবগঞ্জ সার্কেলের সার্বিক তত্ত্বাবধানে এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় শুক্রবার (২৪ জুলাই) রাত ১২টা ৩০ মিনিটে শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর হুদমাপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এসআই (নিঃ) হরেন্দ্রনাথ দেবদাস-এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আজমতপুর হুদমাপাড়া গ্রামের বাসিন্দা রসুল মিয়া (৪২), পিতা- মৃত ফয়েজ উদ্দিনের নিজ বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় তাকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ১ কেজি হেরোইন এবং ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদক দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল। এই মাদক কোথা থেকে এসেছে, কারা এর সরবরাহকারী এবং এর সঙ্গে আরও কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্তবর্তী হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলা দীর্ঘদিন ধরেই মাদক পাচারকারীদের অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এ কারণে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং মাদক পাচার ও ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে কঠোর অবস্থান নিয়েছে।

শিবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপতার কৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে। একই সঙ্গে উদ্ধার হওয়া মাদকের উৎস এবং এর পেছনে থাকা নেটওয়ার্ক শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও আরও জোরদারভাবে এ অভিযান চলবে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না। পাশাপাশি সাধারণ মানুষকে মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করার আহ্বান জানিয়ে পুলিশ বলেছে, মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা গোপনীয়তার সঙ্গে পুলিশকে জানাতে অনুরোধ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট