1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি ইসলামী একাডেমিতে এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অস্ত্রোপচার! বন্ধের নির্দেশের পরও ক্লিনিকে সিজার-অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, টাকার প্রস্তাবে ধামাচাপার চেষ্টা রামচন্দ্রপুর কেন্দ্রীয় গোরস্থানে ‘উঠান’-এর উদ্যোগে ২ শতাধিক সুপারি গাছ রোপণ রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা কারাগারে গোমস্তাপুরে পিস্তলের ম্যাগাজিন, গুলি ও বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার পুলিশের যৌথ অভিযান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! ধামইরহাটে ১৫ জন শিক্ষকের বিপরীতে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করল ১ জন ফেল করল ১৬, আর অংশগ্রহণ করেননি ১ জন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “

এক রাতে দুই সফল অভিযান: গোমস্তাপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার, ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিও ধরা

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক,

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একই রাতে পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করেছে গোমস্তাপুর থানা পুলিশ। এক অভিযানে ২৫৫ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। অপর অভিযানে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস-এর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্ট তামিল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. জেনারুল শেখ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ধারাবাহিকভাবে দুটি পৃথক অভিযান পরিচালনা করেন।

প্রথম অভিযানে গত ২২ জুলাই ২০২৬ রাত ১০টা ৪০ মিনিটে গোমস্তাপুর থানাধীন নতুন বাজার এলাকার চৌডালা বাজার থেকে দিয়াড় ইসলামপুরগামী পাকা সড়কের বাম পাশে মো. টুটুলের পান-সিগারেটের দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. টুটুল ওরফে সাহু (৪০), পিতা—মৃত কশিমুদ্দিন, গ্রাম—উত্তর হাউসনগর, থানা—গোমস্তাপুর, জেলা—চাঁপাইনবাবগঞ্জকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার কৃত টুটুল একজন চিহ্নিত মাদক মামলার আসামি। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে এর আগেই গোমস্তাপুর থানায় তিনটি মাদক মামলা রয়েছে। সর্বশেষ এ ঘটনায় নতুন করে মামলা হওয়ায় তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলার সংখ্যা দাঁড়ালো চারটি। উদ্ধারকৃত গাঁজা জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এদিকে একই তারিখে রাত ২টা ৪৫ মিনিটে এসআই (নিঃ) মো. জেনারুল শেখের নেতৃত্বে পরিচালিত পৃথক আরেকটি অভিযানে গোমস্তাপুর থানাধীন বাঙ্গাবাড়ি ব্রজনাথপুর গ্রামের বাসিন্দা মো. মজিবুর রহমান, পিতা—মৃত জহির আলী মণ্ডলকে গ্রেফতার করা হয়। তিনি একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন এবং দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গোমস্তাপুর থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল, পলাতক আসামিদের গ্রেফতার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট