1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি ইসলামী একাডেমিতে এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অস্ত্রোপচার! বন্ধের নির্দেশের পরও ক্লিনিকে সিজার-অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, টাকার প্রস্তাবে ধামাচাপার চেষ্টা রামচন্দ্রপুর কেন্দ্রীয় গোরস্থানে ‘উঠান’-এর উদ্যোগে ২ শতাধিক সুপারি গাছ রোপণ রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা কারাগারে গোমস্তাপুরে পিস্তলের ম্যাগাজিন, গুলি ও বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার পুলিশের যৌথ অভিযান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! ধামইরহাটে ১৫ জন শিক্ষকের বিপরীতে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করল ১ জন ফেল করল ১৬, আর অংশগ্রহণ করেননি ১ জন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “

চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন ক্রালেপ প্রকল্পের পরিচালক সোনিয়া নওরিন

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

 

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন Climate Resilience and Livelihood Enhancement Project (CRALEP)-এর প্রকল্প পরিচালক জনাব সোনিয়া নওরিন। বৃহস্পতিবার (২৩ জুলাই ) তিনি প্রশিক্ষণ কেন্দ্রটি পরিদর্শন করেন। আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রকৌ. মোঃ আবদুর রহিম, চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চীফ ইন্সট্রাক্টর মোঃ ওহিদুল ইসলাম, সিনিয়র ইন্সট্রাক্টর (কম্পিউটার) মোঃ আব্দুর রাজ্জাক, সিনিয়র ইন্সট্রাক্টর (অটোমোটিভ) মোঃ আব্দুল আজিজ চৌধুরী, ইন্সট্রাক্টর (অটোমোটিভ) মোহাঃ নূরুল ইসলাম প্রমুখ । এ সময় তিনি কেন্দ্রের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, অবকাঠামো এবং চলমান কার্যক্রম ঘুরে দেখেন। পাশাপাশি প্রশিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে প্রকল্প পরিচালক প্রশিক্ষণার্থীদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জলবায়ু সহনশীল জীবিকায়নের লক্ষ্যে পরিচালিত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি প্রশিক্ষণের গুণগত মান বজায় রেখে আধুনিক ও চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ করেন। এ সময় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ, প্রশিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রকল্প পরিচালককে অবহিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট