1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি ইসলামী একাডেমিতে এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অস্ত্রোপচার! বন্ধের নির্দেশের পরও ক্লিনিকে সিজার-অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, টাকার প্রস্তাবে ধামাচাপার চেষ্টা রামচন্দ্রপুর কেন্দ্রীয় গোরস্থানে ‘উঠান’-এর উদ্যোগে ২ শতাধিক সুপারি গাছ রোপণ রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা কারাগারে গোমস্তাপুরে পিস্তলের ম্যাগাজিন, গুলি ও বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার পুলিশের যৌথ অভিযান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! ধামইরহাটে ১৫ জন শিক্ষকের বিপরীতে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করল ১ জন ফেল করল ১৬, আর অংশগ্রহণ করেননি ১ জন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “

সেনবাগে পুলিশের কঠোর অভিযানে মাদক উদ্ধার, বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ, নোয়াখালী:

নোয়াখালীর সেনবাগ উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে সেনবাগ থানা পুলিশ। অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন মামলার মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই ) পরিচালিত বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আরিফুল ইসলাম প্রকাশ আরিফ ও মো. আলাউদ্দিন প্রকাশ সুমনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. রানা প্রকাশ টিপু সুলতানকে গ্রেপ্তার করা হয়। নিয়মিত মারামারি মামলার আসামি শাহদাত হোসেনকে আটক করা হয়েছে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক এক মাসের সাজাপ্রাপ্ত মো. মোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে আরও মাদক সেবনের সন্দেহে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তিনজনকে আটক করা হয়েছে।

সবমিলিয়ে অভিযানে মোট ৮ (আট) জন আসামিকে গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবদুর রহিম সরকার জানান, মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে পুলিশের চলমান কার্যক্রমে সর্বস্তরের জনগণের সহযোগিতাও কামনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট