1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি ইসলামী একাডেমিতে এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অস্ত্রোপচার! বন্ধের নির্দেশের পরও ক্লিনিকে সিজার-অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, টাকার প্রস্তাবে ধামাচাপার চেষ্টা রামচন্দ্রপুর কেন্দ্রীয় গোরস্থানে ‘উঠান’-এর উদ্যোগে ২ শতাধিক সুপারি গাছ রোপণ রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা কারাগারে গোমস্তাপুরে পিস্তলের ম্যাগাজিন, গুলি ও বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার পুলিশের যৌথ অভিযান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! ধামইরহাটে ১৫ জন শিক্ষকের বিপরীতে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করল ১ জন ফেল করল ১৬, আর অংশগ্রহণ করেননি ১ জন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “

ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার।

ছাইদুল ইসলাম ধামইরহাট প্রতিনিধি, নওগাঁ।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে শিবা পাল (২০) নামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর ছয়টার দিকে পৌরসভার দক্ষিণ চকযদু ৭ নম্বর ওয়ার্ড এলাকায় গাছের ডালে ওড়না প্যাঁচানো অবস্থা থেকে তার দাদী লীলাপাল উদ্ধার করে।

নিহত শিবা পাল উপজেলা সদর পৌরসভার দক্ষিণ চকযদু ৭ নম্বর ওয়ার্ডের মৃত মনাপালের ছেলে। জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজের কারিগরি শাখার এইচএসসি পরীক্ষার্থী ছিল সে। এঘটনায় লাশের গলায় চিক দাগ এবং পা মাটিতে ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

স্থানীয় প্রতিবেশীরা জানান, `ছোট একটি গাছের ডালে ওড়না পেঁচিয়ে এবং পা মাটিতে থাকা অবস্থায় এভাবে আত্মহত্যা করা কারও পক্ষেই সম্ভব নয়।`

প্রতিবেশীরা এও বলেন, `ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করতে গেলে গলায় মোটা দাগ থাকার কথা। কিন্তু গলার দাগ ছিল রশির মতো চিকন। অন্যদিকে মাটিতে রক্তের দাগও ছিল।` আত্মহত্যা নয় বরং কেউ তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখতে পারে অভিযোগ করেন।

একমাত্র প্রত্যক্ষদর্শী নিহতের দাদী লীলাপাল বলেন, `গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে পরীক্ষা শেষে বাড়িতে আসে এবং খাবার খেয়ে বাহিরে যায়। কিছুক্ষণ পর বাড়িতে এসে খাবার না খেয়ে রাত সাড়ে দশটার দিকে আবার বাইরে যায়।`

`গভীর রাতে বাসায় না ফেরার কারণে অনেক খোঁজাখুঁজি করা হয়। এরপর ভোর ছয়টার দিকে বাড়ির পশ্চিম পাশে একটি গাছে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পেয়ে নিজ হাতে মরদেহটি গাছ থেকে মাটিতে নামিয়ে স্থানীয়দের সহযোগিতায় ধামইরহাট থানা পুলিশকে খবর দেওয়া হয়।`

এবিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, `সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ জেলাতে পাঠানো হয়েছে।` রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট