1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি ইসলামী একাডেমিতে এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অস্ত্রোপচার! বন্ধের নির্দেশের পরও ক্লিনিকে সিজার-অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, টাকার প্রস্তাবে ধামাচাপার চেষ্টা রামচন্দ্রপুর কেন্দ্রীয় গোরস্থানে ‘উঠান’-এর উদ্যোগে ২ শতাধিক সুপারি গাছ রোপণ রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা কারাগারে গোমস্তাপুরে পিস্তলের ম্যাগাজিন, গুলি ও বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার পুলিশের যৌথ অভিযান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! ধামইরহাটে ১৫ জন শিক্ষকের বিপরীতে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করল ১ জন ফেল করল ১৬, আর অংশগ্রহণ করেননি ১ জন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে


‎মোঃ সোয়েল রানা, রুহিয়া ​ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ (পনের) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আলমগীর হোসেন (৩০) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১১ টায় রুহিয়া থানাধীন ৪ নং ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর শিমুলতলী গ্রামে পাকা রাস্তার সংযোগস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃত আলমগীর হোসেন মাধবপুর শিমুলতলী গ্রামের মোঃ আলাউদ্দিনের ছেলে বলে জানা গেছে। ​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানা পুলিশের একটি বিশেষ দল মাধবপুর শিমুলতলী গ্রামের পাকা রাস্তার সংযোগস্থলে ওত পেতে থাকে। এসময় সন্দেহভাজন হিসেবে আলমগীরকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার দেহ তল্লাশি করে পরিহিত হাফ প্যান্টের বাম পকেট থেকে পলিথিনে মোড়ানো ও নীল জিপারযুক্ত একটি পলিপ্যাকেট উদ্ধার করা হয়। ওই পলিপ্যাকেটের ভেতর থেকে কমলা রঙের ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারা মোতাবেক একটি মামলা দায়ের করা হয়েছে। (মামলা নং-০৯, তারিখ: ১৬/০৭/২০২৬ খ্রিঃ)। তিনি আরো বলেন, আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। গোপন সংবাদের ভিত্তিতে অত্যন্ত নিখুঁতভাবে অভিযানটি পরিচালনা করে ১৫ পিস ইয়াবাসহ হাতেনাতে আলমগীরকে গ্রেফতার করতে সক্ষম হই। সে দীর্ঘদিন ধরে এলাকায় যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিল। রুহিয়া থানাকে সম্পূর্ণ মাদকমুক্ত না করা পর্যন্ত আমাদের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে আমরা সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট