এমরান আলী বাবু, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বার্ষিক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বংপুর হাইস্কুল ময়দানে উপজেলা কৃষক দলের আয়োজনে ও রহনপুর পৌর শাখা কৃষক দলের আহবায়ক তোহরুল ইসলামের সঞ্চালনায় এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের জেলা আহবায়ক তসিকুল ইসলাম (তসি)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক 'আসাদুল্লাহ আহমদ। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সদস্য সচিব দুরুল হোদা, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্টুসহ উপজেলা বিএনপি'র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন, কৃষকদল নেতা মোঃ সেলিম রেজা, মোঃ আলমগীর শেখ, গোলাম মোস্তফা, বাইরুল ইসলাম প্রমুখ।
সভায় উপস্থিত বক্তারা বলেন, জাতীয়তাবাদী দলের মূল শক্তি হলো আমাদের এই কৃষক সমাজ। তাই শুধু পদ-পদবি নিয়ে বসে থাকলে চলবে না, মাঠপর্যায়ে সাধারণ কৃষকদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের অধিকার আদায়ে সোচ্চার হতে হবে।
জাতীয়তাবাদী কৃষক দলের বার্ষিক বর্ধিত সভা বা সমাবেশে সংগঠনের শক্তি বৃদ্ধি, কৃষকদের অধিকার রক্ষা এবং দলীয় নির্দেশনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া, তৃণমূল পর্যায়ে কৃষক দলের কমিটিগুলোকে আরও সুসংহত ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।