1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪ নলডাঙ্গায় মৎস্য ও মাদকবিরোধী অভিযান-জেল-জরিমানা চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা গোমস্তাপুরে কৃষক দলের বার্ষিক বর্ধিত সভা অনুষ্ঠিত  বাঙ্গাবাড়িতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র উদ্যোগে মাসব্যাপী “ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু” ভোলাহাট উপজেলার ৪ নং জামবাড়ীয়া ইউনিয়নে আনসার বাহিনীর জনসচেতনমূলক সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪০ বছরের এনামুল ধামইরহাটে সিঁড়ি থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

 

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহরণের শিকার ১১ মাসের শিশু নাফিজকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সুজিআরা বেগম (৩৫) ও মানিকুজ্জামান (৩২) নামে দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। ​পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সকাল ১০:৪৫টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘি গ্রামের বাসিন্দা মো: রুবেল হোসেনের ১১ মাস বয়সী শিশু নাফিজকে নিজ শয়নঘরে ঘুমন্ত অবস্থায় রেখে রান্নাঘরের কাজে যান তার মা নিপা খাতুন। দুপুর ১২:০০টার দিকে সন্তানকে ঘরে দেখতে না পেয়ে খোঁজখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরবর্তীতে রুবেল হোসেন তার প্রতিবন্ধী ভাতিজী মোসাঃ শিরিন খাতুনের মাধ্যমে জানতে পারেন যে, সকাল ১১:০০টার দিকে শিশু নাফিজকে নিয়ে কেক কিনতে হাজারবিঘি বাজারে যাওয়ার পথে হাজারবিঘি চাঁদপুর ওয়াকতিয়া মসজিদের সামনে পাকা রাস্তার ওপর এক বোরখাপরা নারী শিশুটিকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ​এ ঘটনার পর দিন (২২ সেপ্টেম্বর) শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং- ৪০/৩৬৯) দায়ের করা হয়। ​মামলা দায়েরের পর চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাসের দিক-নির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা এসআই সৌরভ কুমার দত্ত তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ২২ সেপ্টেম্বর মামলার প্রধান আসামী মোসাঃ সুজিআরা বেগমকে (৩৫) গ্রেফতার করা হয়। ​পরবর্তীতে গ্রেফতারকৃত সুজিআরা বেগমের দেওয়া তথ্য ও দেখানো মতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন শিবতলা এলাকার মো: ইব্রাহিমের একটি ভাড়া বাড়ি থেকে অপর আসামী মো: মানিকুজ্জামানকে (৩২) গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত থেকে শিশু নাফিজকে (১১ মাস) সম্পূর্ণ সুস্থ ও অলৌকিকভাবে উদ্ধার করা হয়। ​গ্রেফতারকৃত মোসাঃ সুজিআরা বেগম শিবগঞ্জ উপজেলার হাজারবিঘি গ্রামের মোঃ আবুল কাশেমের স্ত্রী এবং মো: মানিকুজ্জামান একই গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত শিশুকে তার পরিবারের জিম্মায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং আসামীদের আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট