
এমরান আলী বাবু, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP) আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা ও ওয়ার্ড কমিটির সদস্যদের অংশগ্রহণে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) সহযোগিতায় এবং IUGIP-এর আওতায় রহনপুর পৌরসভা এ বৈঠকের আয়োজন করে।
বৈঠকে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, নাগরিক সুবিধা, পরিচ্ছন্নতা, সড়ক, ড্রেনেজ ব্যবস্থাসহ পৌর এলাকার উন্নয়ন ও নাগরিক সেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।
আয়োজকরা জানান, স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে এলাকার সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং নাগরিক সেবার মান আরও উন্নত করাই এ ধরনের উঠান বৈঠকের মূল উদ্দেশ্য।
এ সময় রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) আবু সায়েম, কনজারভেন্সি ইন্সপেক্টর আনিসুর রহমান (টেক্কা), আইইউজিআইপির প্রতিনিধিসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।