এমরান আলী বাবু,গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র রামদাস বিলের সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে তালগাছ রোপন শুরু করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আছহাবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার আনোয়ারুল হক মাসুমসহ অন্যরা। তালগাছ রোপনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান জানান, উপজেলার জনপ্রিয় এ পর্যটন কেন্দ্রকে ঘিরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহন করা হয়েছে। এরই অংশ হিসেবে রহনপুর, রাধানগর ও আলি নগর ইউনিয়নের অন্তর্গত রামদাস বিলে দেড় হাজার তালগাছের চারা রোপণ করা হবে।