1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪ নলডাঙ্গায় মৎস্য ও মাদকবিরোধী অভিযান-জেল-জরিমানা চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা গোমস্তাপুরে কৃষক দলের বার্ষিক বর্ধিত সভা অনুষ্ঠিত  বাঙ্গাবাড়িতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র উদ্যোগে মাসব্যাপী “ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু” ভোলাহাট উপজেলার ৪ নং জামবাড়ীয়া ইউনিয়নে আনসার বাহিনীর জনসচেতনমূলক সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪০ বছরের এনামুল ধামইরহাটে সিঁড়ি থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

জামালপুরের শ্রেষ্ঠ ওসি দেওয়ানগঞ্জের আনোয়ার হোসেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

মাসুদ রানা স্টাফ রিপোর্টারঃ

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও দায়িত্ব পালনে সাফল্যের স্বীকৃতি হিসেবে জামালপুর জেলার আগস্ট-২০২৬ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন।
জামালপুর জেলা পুলিশের আগস্ট-২০২৬ মাসের কর্মমূল্যায়নে তাঁর দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং থানার সার্বিক কার্যক্রম বিবেচনায় নিয়ে তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
এ উপলক্ষে ওসি মো. আনোয়ার হোসেনকে ‘আগস্ট-২০২৬ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ উল্লেখ করে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সম্মাননা স্মারকে তাঁর নামের পাশাপাশি দেওয়ানগঞ্জ মডেল থানা, জামালপুর কর্মস্থল হিসেবে উল্লেখ রয়েছে।

জেলা পুলিশের সংশ্লিষ্টদের মতে, থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং দায়িত্ব পালনে পেশাদারিত্বসহ বিভিন্ন বিষয় মাসিক মূল্যায়নে বিবেচনা করা হয়। এসব কার্যক্রমে তাঁর ভূমিকার স্বীকৃতি হিসেবেই আগস্ট মাসে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে।
এর আগে চলতি বছরের জুন মাসের মূল্যায়নেও ওসি মো. আনোয়ার হোসেন জামালপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। একই বছরে আবারও শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পাওয়ায় তাঁর দায়িত্ব পালনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, এই অর্জন আমার একার নয়। থানার সব কর্মকর্তা ও সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই স্বীকৃতি এসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে আমরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ সদস্য ও সহকর্মীদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় পুলিশ সদস্যদের আরও উৎসাহিত করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট