1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪ নলডাঙ্গায় মৎস্য ও মাদকবিরোধী অভিযান-জেল-জরিমানা চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা গোমস্তাপুরে কৃষক দলের বার্ষিক বর্ধিত সভা অনুষ্ঠিত  বাঙ্গাবাড়িতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র উদ্যোগে মাসব্যাপী “ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু” ভোলাহাট উপজেলার ৪ নং জামবাড়ীয়া ইউনিয়নে আনসার বাহিনীর জনসচেতনমূলক সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪০ বছরের এনামুল ধামইরহাটে সিঁড়ি থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

রহনপুরে ৫ দোকানে অভিযান, ৭ লাখ টাকার অবৈধ জাল জব্দ

এমরান আলী বাবু, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

 

এমরান আলী বাবু, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার পাঁচটি দোকানে অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও নিষিদ্ধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচটি দোকান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও মাছ ধরার জাল উদ্ধার করা হয়। পরে জব্দ করা এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্চয় কুমার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলিমসহ উপজেলা প্রশাসন, মৎস্য অফিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ইউএনও জিল্লুর রহমান বলেন, কারেন্ট জাল মাছের প্রজনন ও জলজ সম্পদ ধ্বংসের অন্যতম কারণ। নিষিদ্ধ এ জালের বিক্রি ও ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যারা অবৈধভাবে কারেন্ট জাল মজুত, বিক্রি কিংবা ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মৎস্যসম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের এ অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, নিষিদ্ধ জাল বিক্রি করে কেউ পার পাবে না। মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রয়োজন হলে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট