1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪ নলডাঙ্গায় মৎস্য ও মাদকবিরোধী অভিযান-জেল-জরিমানা চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা গোমস্তাপুরে কৃষক দলের বার্ষিক বর্ধিত সভা অনুষ্ঠিত  বাঙ্গাবাড়িতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র উদ্যোগে মাসব্যাপী “ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু” ভোলাহাট উপজেলার ৪ নং জামবাড়ীয়া ইউনিয়নে আনসার বাহিনীর জনসচেতনমূলক সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪০ বছরের এনামুল ধামইরহাটে সিঁড়ি থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

গোমস্তাপুরে অসহায় মায়ের পাশে মানবিক ইউএনও জিল্লুর রহমান, ছেলের পড়ালেখায় আর্থিক সহায়তা

এমরান আলী বাবু, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

 

এমরান আলী বাবু, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান একজন অসহায় মহিলার ছেলের পড়ালেখার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই অসহায় মহিলার হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।
জানা গেছে, অসহায় ওই নারী তার ছেলের পড়ালেখা চালিয়ে নিতে আর্থিক সংকটে পরে ছিলেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমানের নজরে এলে তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসেন এবং ছেলের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
সহায়তা পেয়ে ওই নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সন্তানের পড়ালেখা নিয়ে তিনি দুশ্চিন্তায় ছিলেন। ইউএনওর সহযোগিতায় তার সেই দুশ্চিন্তা অনেকটাই দূর হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। তার এমন মানবিক কর্মকাণ্ড ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
স্থানীয়রা জানান, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয়। তারা আশা করেন, ইউএনও জিল্লুর রহমানের মতো মানবিক কর্মকর্তাদের উদ্যোগে সমাজের অসহায় মানুষ আরও সহযোগিতা ও অনুপ্রেরণা পাবেন।
মানবিক এই উদ্যোগ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী মানুষের সহযোগিতায় এগিয়ে আসার চেষ্টা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট