1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি ইসলামী একাডেমিতে এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অস্ত্রোপচার! বন্ধের নির্দেশের পরও ক্লিনিকে সিজার-অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, টাকার প্রস্তাবে ধামাচাপার চেষ্টা রামচন্দ্রপুর কেন্দ্রীয় গোরস্থানে ‘উঠান’-এর উদ্যোগে ২ শতাধিক সুপারি গাছ রোপণ রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা কারাগারে গোমস্তাপুরে পিস্তলের ম্যাগাজিন, গুলি ও বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার পুলিশের যৌথ অভিযান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! ধামইরহাটে ১৫ জন শিক্ষকের বিপরীতে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করল ১ জন ফেল করল ১৬, আর অংশগ্রহণ করেননি ১ জন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি ইসলামী একাডেমিতে এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলকুঁড়ি ইসলামী একাডেমির আয়োজনে এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. আব্দুস সামাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলকুঁড়ি ইসলামী একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক, লেখক ও সংগঠক ফয়সাল আজম অপু।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিশেষ অতিথির বক্তব্যে ফয়সাল আজম অপু বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের দেশ, সমাজ ও জাতির নেতৃত্ব দেবে। তাই তাদের শুধু ভালো ফলাফল অর্জনের জন্য নয়, সৎ, আদর্শবান, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”

তিনি বলেন, একজন শিক্ষার্থীর জীবনে শিক্ষা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নৈতিকতা ও মূল্যবোধও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জ্ঞানার্জনের পাশাপাশি সত্য কথা বলা, বড়দের সম্মান করা, ছোটদের ভালোবাসা এবং মানুষের বিপদে পাশে দাঁড়ানোর মানসিকতা শিশুদের মধ্যে গড়ে তুলতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখবে, তবে শুধু বড় মানুষ নয়—ভালো মানুষ হওয়ার স্বপ্নও দেখবে। মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, বাবা-মা ও শিক্ষকদের সম্মান করবে এবং নিজেদের প্রতিভাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাবে।”

তিনি আরও বলেন, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টায় একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব। ফুলকুঁড়ি ইসলামী একাডেমি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শিষ্টাচার ও ইসলামী মূল্যবোধ বিকাশে যে ভূমিকা রাখছে, তা প্রশংসনীয়।

প্রধান অতিথি ডা. আব্দুস সামাদ তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক আব্দুল আহাদ বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে ফুলকুঁড়ি ইসলামী একাডেমি ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষামূলক ও সৃজনশীল আয়োজন অব্যাহত রাখবে। তিনি কৃতী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও সাফল্যকে উৎসাহিত করা এবং তাদের মধ্যে ভবিষ্যৎ জীবনে আরও ভালো করার প্রত্যয় সৃষ্টি করাই এ সংবর্ধনা অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট