1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি ইসলামী একাডেমিতে এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অস্ত্রোপচার! বন্ধের নির্দেশের পরও ক্লিনিকে সিজার-অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, টাকার প্রস্তাবে ধামাচাপার চেষ্টা রামচন্দ্রপুর কেন্দ্রীয় গোরস্থানে ‘উঠান’-এর উদ্যোগে ২ শতাধিক সুপারি গাছ রোপণ রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা কারাগারে গোমস্তাপুরে পিস্তলের ম্যাগাজিন, গুলি ও বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার পুলিশের যৌথ অভিযান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! ধামইরহাটে ১৫ জন শিক্ষকের বিপরীতে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করল ১ জন ফেল করল ১৬, আর অংশগ্রহণ করেননি ১ জন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “

মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেফতার !

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

 

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

​ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে ১০ বোতল নিষিদ্ধ মাদক এসকাফ (Eskuf) সিরাপ, একটি সিএনজিচালিত অটোরিকশা এবং তিনটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

​রবিবার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে আখাউড়া থানাধীন বাইপাস রেলক্রসিং সংলগ্ন আখাউড়া বাইপাস থেকে সুলতানপুরগামী সড়কে এই অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন ইব্রাহিম আজহাম ইকবাল (৩৫), পিতা—মৃত আব্দুল লতিফ মেম্বার, সাং—আলিয়াবাদ মধ্যপাড়া (৫নং ওয়ার্ড), নবীনগর পৌরসভা। জামির হোসেন (৩৭), পিতা—মৃত আব্দুস সালাম ব্যাপারী, সাং—জল্লা (৬নং ওয়ার্ড), নবীনগর পৌরসভা। আনোয়ার হোসেন (৩৪), পিতা—মো. খলিল মিয়া, সাং—আলিয়াবাদ উত্তরপাড়া (৫নং ওয়ার্ড), নবীনগর পৌরসভা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিন ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা এবং যোগাযোগের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

​এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. তায়রিফুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট