1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪ নলডাঙ্গায় মৎস্য ও মাদকবিরোধী অভিযান-জেল-জরিমানা চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা গোমস্তাপুরে কৃষক দলের বার্ষিক বর্ধিত সভা অনুষ্ঠিত  বাঙ্গাবাড়িতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র উদ্যোগে মাসব্যাপী “ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু” ভোলাহাট উপজেলার ৪ নং জামবাড়ীয়া ইউনিয়নে আনসার বাহিনীর জনসচেতনমূলক সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪০ বছরের এনামুল ধামইরহাটে সিঁড়ি থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

বিদ্যুতের লুকোচুরি খেলায় বিপাকে নবীনগরবাসী: চরম ভোগান্তিতে জনজীবন!

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

 

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার চরম অবনতিতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।

ঘন ঘন লোডশেডিং এবং বিদ্যুতের লুকোচুরি খেলায় স্থবির হয়ে পড়েছে এখানকার স্বাভাবিক জনজীবন।

​স্থানীয়দের অভিযোগ, প্রচণ্ড গরমে ও কাজের ব্যস্ততার মাঝেও দিনরাত অনিয়মিতভাবে বিদ্যুৎ আসা-যাওয়া করছে।

বিদ্যুৎ আছে, আবার মুহূর্তেই চলে যাচ্ছে—এমন ভেলকিবাজিতে নাকাল হয়ে পড়েছেন শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যাহত হচ্ছে দাপ্তরিক কাজপাশাপাশি পানির পাম্প ও ছোটখাটো শিল্পকারখানা সচল রাখাও কঠিন হয়ে পড়েছে।

​বিদ্যুতের এই অব্যবস্থাপনা ও অনিয়মের ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নবীনগর উপজেলার সর্বস্তরের জনগণকে।

দ্রুত বিদ্যুৎ সংকট নিরসন করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

এই বিষয়ে নবীনগর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার ওয়াদুদ হোসেন মুঠোফোনে দৈনিক পুর্নভবা সংবাদকে জানান সরকার আমাদের যা দেই তাই ব্যবহার করি, সরকার না দিলে আমরা কিভাবে দিব, সারা বাংলাদেশের একই অবস্থা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট