1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি ইসলামী একাডেমিতে এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অস্ত্রোপচার! বন্ধের নির্দেশের পরও ক্লিনিকে সিজার-অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, টাকার প্রস্তাবে ধামাচাপার চেষ্টা রামচন্দ্রপুর কেন্দ্রীয় গোরস্থানে ‘উঠান’-এর উদ্যোগে ২ শতাধিক সুপারি গাছ রোপণ রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা কারাগারে গোমস্তাপুরে পিস্তলের ম্যাগাজিন, গুলি ও বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার পুলিশের যৌথ অভিযান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! ধামইরহাটে ১৫ জন শিক্ষকের বিপরীতে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করল ১ জন ফেল করল ১৬, আর অংশগ্রহণ করেননি ১ জন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “

বিদ্যুতের খুঁটিতে ডিস ও ইন্টারনেট ডিভাইসের বিদ্যুৎ ব্যবহার, বিল পরিশোধ নিয়ে জনমনে নানা প্রশ্ন!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাজুড়ে বিভিন্ন বৈদ্যুতিক খুঁটিতে ঝুলছে শত শত ডিস (ক্যাবল টেলিভিশন) ও ইন্টারনেট সংযোগের ডিভাইস, এমপ্লিফায়ারসহ নানা যন্ত্রপাতি। এসব বাণিজ্যিক ডিভাইসে নিয়মিত বিদ্যুৎ খরচ হলেও তা কীভাবে এবং কার নামে পরিশোধ করা হচ্ছে—তা নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

​স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, পল্লি বিদ্যুৎ বা বিদ্যুৎ অফিসের খুঁটি ব্যবহার করে একশ্রেণির ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ইন্টারনেট ও ডিস ক্যাবলের ব্যবসা পরিচালনা করে আসছেন। প্রতিটি খুঁটিতে সংযুক্ত এসব সক্রিয় ডিভাইসের জন্য ২৪ ঘণ্টা বিদ্যুৎ প্রয়োজন হয়। অথচ এই বিদ্যুৎ ব্যবহারের কোনো সুনির্দিষ্ট বা স্বচ্ছ হিসাব জনসমক্ষে দেখা যায় না।

এসব বাণিজ্যিক ডিভাইসের বিদ্যুৎ বিল কি নিয়মিত পরিশোধ করা হচ্ছে, নাকি আবাসিক বা অন্য কোনো খাতের বিলের সঙ্গে এর সংযোগ রয়েছে—তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

​সাধারণ মানুষের মতে, বৈদ্যুতিক খুঁটিগুলো সরকারি বা সংস্থাসম্পর্কিত রাষ্ট্রীয় সম্পদ। বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে এসব খুঁটিতে ডিভাইস বসিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবহার করা হলেও এর সঠিক রাজস্ব বা বিদ্যুৎ বিল আদায় হচ্ছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।

​এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ইন্টারনেট-ডিস ব্যবসায়ীদের সঠিক ব্যাখ্যা এবং কার্যকর তদারকি কামনা করেছেন নবীনগরের সচেতন নাগরিকরা।

স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত সুনির্দিষ্ট নীতিমালা ও নিয়মের আওতায় এসব ডিভাইসের বিদ্যুৎ ব্যবহার পরিমাপের দাবি জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট