1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি ইসলামী একাডেমিতে এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অস্ত্রোপচার! বন্ধের নির্দেশের পরও ক্লিনিকে সিজার-অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, টাকার প্রস্তাবে ধামাচাপার চেষ্টা রামচন্দ্রপুর কেন্দ্রীয় গোরস্থানে ‘উঠান’-এর উদ্যোগে ২ শতাধিক সুপারি গাছ রোপণ রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা কারাগারে গোমস্তাপুরে পিস্তলের ম্যাগাজিন, গুলি ও বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার পুলিশের যৌথ অভিযান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! ধামইরহাটে ১৫ জন শিক্ষকের বিপরীতে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করল ১ জন ফেল করল ১৬, আর অংশগ্রহণ করেননি ১ জন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “

শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত

মোঃ আব্দুল গফুর সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

মোঃ আব্দুল গফুর সাতক্ষীরা জেলা প্রতিনিধ :

“জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা বিএনপির উদ্যোগে এ গন মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। গণ মিছিলটি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ হইতে শুরু হয় এবং প্রধান প্রধান সড়ক প্রদর্শন শেষে মাইক্রো স্ট্যান্ডে এসে শেষ হয়।উক্ত সমাবেশ ও গণমিছিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। উক্ত সমাবেশে মোঃ আশেক এলাহী মুন্নার সঞ্চালনায় ও মোঃ সোলাইমান কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা ৪ আসনের ধানের শীষের কান্ডারী ডক্টর মনিরুজ্জামান মনির। উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য আহবায়ক মোঃ সোলাইমান কোবির, সদস্য সচিব অ্যাডভোকেট এম এম আশেক ইলাহী মুন্না, যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন, যুগ্ম আহবায়ক শহীদুজ্জামান শহীদ, যুগ্ম আহবায়ক কাশেম মোড়ল, যুগ্ম আহবায়ক আজিজুল হক, যুগ্ম আহবায়ক গাজী শাহ আলম সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম, সামাজিক সম্প্রীতি এবং উন্নয়ন কর্মকাণ্ডেসবার আগে সব খবর

জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। সাতক্ষীরা ৪ আসনের ধানের শীষের কান্ডারী ডক্টর মনিরুজ্জামান মনির বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার প্রেরণা জোগায়। দেশ গঠনে তরুণ সমাজকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।তিনি আরো বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করাই জুলাই চেতনার অন্যতম শিক্ষা। জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনের চেতনা ধারণ করে সকল বিভেদ ভুলে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, ন্যায়বোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করাই আমাদের সবার দায়িত্ব। সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আত্মত্যাগের চেতনায় একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট