1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি ইসলামী একাডেমিতে এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অস্ত্রোপচার! বন্ধের নির্দেশের পরও ক্লিনিকে সিজার-অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, টাকার প্রস্তাবে ধামাচাপার চেষ্টা রামচন্দ্রপুর কেন্দ্রীয় গোরস্থানে ‘উঠান’-এর উদ্যোগে ২ শতাধিক সুপারি গাছ রোপণ রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা কারাগারে গোমস্তাপুরে পিস্তলের ম্যাগাজিন, গুলি ও বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার পুলিশের যৌথ অভিযান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! ধামইরহাটে ১৫ জন শিক্ষকের বিপরীতে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করল ১ জন ফেল করল ১৬, আর অংশগ্রহণ করেননি ১ জন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “

রাজশাহী থেকে হারিয়ে যাওয়া শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

 

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

`গত শুক্রবার দুপুরে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি, সে বাড়িতে নেই। আত্মীয়-স্বজন থেকে শুরু করে এলাকার বিভিন্ন এলাকায় অনেক খোঁজাখুঁজির পর, তার কোন সন্ধান পাওয়া যায়নি।

মেয়েকে না পেয়ে হতাশ হয়ে ঘরে ফিরে দেখি, তার জামাকাপড় নেই। মোবাইল ফোনের কভারে কিছু টাকা লুকিয়ে রেখেছিলাম সেটিও নেই।` এভাবে এর আগেও একবার হারিয়ে গিয়েছিল বলে জানান।

সোমবার (৩ আগষ্ট) দুপুর সাড়ে বারোটার দিকে নওগাঁর ধামইরহাট থানা চত্বরে উপরের কথাগুলো বলছিলেন হারিয়ে যাওয়া মিমের (১২) মা মৌসুমী বেগম। মেয়েকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মিমের মা এবং ধামইরহাট থানা পুলিশ জানায়, মিম নওগাঁ সদর আলুপট্টি, সুলতানপুর এলাকার মৃত সোহেল রানার মেয়ে। সে রাজশাহী বাগমরা থানার ভবানীগঞ্জের বলিশিং বাজার এলাকায় মায়ের সঙ্গে বসবাস করে। ওই এলাকার স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সে। রাজশাহী থেকে ধামইরহাটের সীমান্তবর্তী এলাকায় কিভাবে এলো এ বিষয়ে কোন তথ্য জানা সম্ভব হয়নি।

মৌসুমী বেগম বলেন, `গতকাল রোববার (২ আগষ্ট) রাত সাড়ে দশটার দিকে ধামইরহাট থানা পুলিশ মোবাইল করে জানায়, মিমকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। মেয়ের খবর পেয়ে আজ সকালে থানায় এলে পুলিশ মিমকে আমার কাছে হস্তান্তর করেন।`

এবিষয়ে ধামইরহাট থানার এসআই আল আমিন বলেন, `উপজেলার উমার ইউনিয়নের সীমান্ত বর্তী চকচন্ডি স্কুলের পাশ থেকে স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই শিশুকে দেখতে পেয়ে উদ্ধার করে ধামইরহাট থানায় খবর দেয়।`

তিনি আরও বলেন, বিষয়টি জানার পর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে শিশু শিক্ষার্থী মিমকে থানা হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে তার শারীরিক চিকিৎসা শেষে সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় পরিবারের সন্ধান পাওয়া যায়। এরপর আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে মায়ের কাছে মিমকে তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট