1. live@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা সংবাদ : দৈনিক পুনর্ভবা সংবাদ
  2. info@www.dainikpunarbhaba.com : দৈনিক পুনর্ভবা :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি ইসলামী একাডেমিতে এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অস্ত্রোপচার! বন্ধের নির্দেশের পরও ক্লিনিকে সিজার-অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, টাকার প্রস্তাবে ধামাচাপার চেষ্টা রামচন্দ্রপুর কেন্দ্রীয় গোরস্থানে ‘উঠান’-এর উদ্যোগে ২ শতাধিক সুপারি গাছ রোপণ রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা কারাগারে গোমস্তাপুরে পিস্তলের ম্যাগাজিন, গুলি ও বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার পুলিশের যৌথ অভিযান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! ধামইরহাটে ১৫ জন শিক্ষকের বিপরীতে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করল ১ জন ফেল করল ১৬, আর অংশগ্রহণ করেননি ১ জন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “

অবশেষে পল্লী বিদ্যুৎ সমিতির মামলায় বেপরোয়া মোয়াজ্জেম গ্রেফতার, জেলহাজতে প্রেরণ!

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

 

​সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় যুবসংহতির নবীনগর উপজেলা শাখার সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২ আগস্ট) সকালে পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

​পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মোয়াজ্জেম হোসেন মাঝিকাড়া গ্রামের বাসিন্দা এবং তাঁর পিতা জীবন বেপারি।

​মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই নবীনগর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ওয়াদুদ হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, দায়িত্ব পালনকালে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের কাজে বাধা দেওয়া, তাদের ওপর হামলা চালানো এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ওই মামলার প্রধান আসামি হিসেবে মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করা হয়।
​স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগ ছিল।

এর মধ্যে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য এবং ভুয়া সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে হয়রানির অভিযোগও রয়েছে। তার এই গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানান স্থানীয়রা। তাদের ভাষ্য, আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত হলে সাধারণ মানুষের মধ্যে আস্থা আরও বাড়বে।

​নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক তথ্য-উপাত্ত যাচাইয়ের পর তাকে গ্রেপ্তার করে একই দিন আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট